ঢাকা ১১:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সড়কে ঝরল ছয় নির্মাণ শ্রমিকের প্রাণ

আকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের শৈলকুপার মদনডাঙ্গা এলাকায় ট্রাক-আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে ছয়জন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও চারজন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের মদনডাঙ্গা বাজারে এই দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম জানান, শৈলকুপার শেখপাড়া এলাকা থেকে একদল নির্মাণ শ্রমিক ইঞ্জিনচালিত আলমসাধু যোগে খোয়াভাঙ্গা মিকসার মেশিন নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন।

এসময় ঝিনাইদহ থেকে কুষ্টিয়াগামী বিপরীতমুখী একটি ট্রাক ওই স্থানে পৌঁছালে আলমসাধুর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ছয়জন মারা যান। গুরুতর আহত হন আরও চারজন।

পরে খবর পেয়ে ঝিনাইদহ ও শৈলকুপা ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় আহতদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহতরা হলেন সদর উপজেলার কলামনখালি গ্রামের আলমসাধু চালক রাব্বি হাসান (২৫), দক্ষিণ কাস্ট সাগরা গ্রামের রিপন হোসেন (৩৫), হরিনাকুন্ডু উপজেলার শাখারিদাহ গ্রামের মেহেদি হাসান (৩২) ও অজ্ঞাতনামা একজন।

তবে নিহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তাদের বাড়ি ঝিনাইদহ জেলার বিভিন্ন এলাকায় বলে জানা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

সড়কে ঝরল ছয় নির্মাণ শ্রমিকের প্রাণ

আপডেট সময় ০৯:৪৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১