ঢাকা ০৯:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

যে সিদ্ধান্ত পাল্টে দিতে পারতো মেসি-রোনালদোর ভবিষ্যৎ

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বার্সেলোনায় লিওনেল মেসির সেরা শিক্ষক ছিলেন রোনালদিনহো। বলা যায়, ক্যাম্প ন্যুয়ে আর্জেন্টাইন ফরোয়ার্ডকে এক প্রকার লালন-পালনই করেছেন তিনি।

রোনালদিনহোর অভিভাবকত্বে যেন বেড়ে ওঠেছেন বার্সার বর্তমান অধিনায়ক। তবে এই সুযোগ না পাওয়ারও সম্ভাবনা ছিল মেসির। কারণ সেই সময় কাতালান জায়ান্টদের সাবেক প্রেসিডেন্ট ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তির ব্যাপারে চিন্তাভাবনা করছিলেন।

টুইটার অ্যাকাউন্ট ইনিয়েস্তাজোর এক চ্যাটে লাপোর্তা বলেন, ‘আমরা রোনালদিনহো এবং রাফা মার্কেসের সঙ্গে চুক্তিতে ছিলাম। মার্কেসের এক ঘনিষ্ট আমাদেরকে প্রস্তাব দেয় ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি করতে। ঐ সময় সে স্পোর্টিংয়ে ছিল। ’

তিনি আরও বলেন, ‘তখন তার অ্যাজেন্ট আরও জানায় যে, তাদের এক খেলোয়াড় আছে যাকে তারা ১৯ মিলিয়ন ইউরোতে ম্যানচেস্টার ইউনাইটেডে বিক্রি করছে। তবে তাকে ১৭ মিলিয়ন ইউরোতে আমাদেরকে বিক্রি করতে রাজি তারা। কিন্তু তার আগে আমরা ঐ সময় রোনালদিনহোর পেছনে বিনিয়োগ করে ফেলেছিলাম। ক্রিস্টিয়ানো সেন্টারের চেয়ে অনেক বাইরে গিয়ে খেলত। আমরা ভাবলাম, আপাতত আমাদের প্রয়োজন শেষ। তাই আমরা রোনালদোকে কেনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম এবং তার জন্য আমি অনুতপ্ত নই। ’

আধুনিক ফুটবল পুরোপুরি অন্যরকম হতো যদি লাপোর্তা ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে চুক্তি করতেন। হয়তো ক্যাম্প ন্যুয়ে একসঙ্গে দেখা যেতো মেসি-রোনালদোকে। কিংবা মেসির ঠিকানা হয়তো অন্য কোথাও।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

যে সিদ্ধান্ত পাল্টে দিতে পারতো মেসি-রোনালদোর ভবিষ্যৎ

আপডেট সময় ০৭:২১:০১ অপরাহ্ন, বুধবার, ১৩ জানুয়ারী ২০২১