ঢাকা ১২:৫১ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খুলনায় ৩ অপহরণকারী আটক, অপহৃত যুবক উদ্ধার

আকাশ জাতীয় ডেস্ক:  

খুলনা মহানগরীর লবনচরা বান্দাবাজার এলাকা থেকে তিন অপহরণকারীকে আটক করেছে র‌্যাব। এসময় তাদের কাছ থেকে অপহৃত যুবক মো. আল-আমিন (২৫)-কে উদ্ধার করা হয়।

গত সোমবার (৪ জানুয়ারি) নগরীর গল্লামারী ব্রিজের পশ্চিমপাড় থেকে তাকে অপহরণ করা হয়। তিনি কয়রা উপজেলার কাটাখালি গ্রামের ইসমাইল হোসেন হাজীর ছেলে। বুধবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ এর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন জীম বাবু হাওলাদার (২৫), মেহেদী হাসান (২২) ও লাইলী খাতুন (৩০)। এদের বাড়ি রূপসা শ্মশানগলি ও জিন্নাহপাড়া এলাকায়।

র‌্যাবের সহকারি পরিচালক মো. মাহবুব উল আলম জানান, ওই যুবককে অপহরণের পর তার পরিবারের কাছে মোবাইলে দুই লাখ টাকা চাঁদা দাবি করা হয়। অন্যথায় তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয়। পরে বিকাশের মাধ্যমে অপহরণকারীদের ৫ হাজার টাকা পাঠায় যুবকের পরিবার। সেই সূত্র ধরে লবনচরা বান্দাবাজার এলাকা থেকে তিন অপহরণকারীকে আটক করা হয়। অভিযানে অপহরণকারীদের ব্যবহৃত ৫টি মোবাইল, ১টি মোটরসাইকেল ও ৭টি সীমকার্ড জব্দ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

খুলনায় ৩ অপহরণকারী আটক, অপহৃত যুবক উদ্ধার

আপডেট সময় ১১:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১