ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

১২ বছর অনেক কথা বলেছি, বাস্তবায়ন করতে পারিনি: মান্না

আকাশ জাতীয় ডেস্ক: 

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, আমরা গত ১২ বছর ধরে অনেক কথা বলেছি, যেসব কথা বলেছি তার একশ ভাগের একভাগও যদি বাস্তবায়ন হতো তাহলে এই সরকার ক্ষমতায় থাকতে পারত? আমরা সেই কাজগুলো বাস্তবায়ন করতে পারিনি।

মঙ্গলবার (৫ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে জাতীয়তাবাদী প্রচারদলের উদ্যোগে ‘ভোটাধিকার হরণ ও গণতন্ত্র নির্বাসনের জঘন্য অধ্যায়’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের কথা উল্লেখ করে মাহমুদুর রহমান মান্না বলেন, সেই নির্বাচনে এমন একটা পরিবেশ তৈরি করা হয়, সেখানে কোনো রাজনৈতিক দল অংশ নেয়নি। ওটা একটা ভুয়া নির্বাচন, ওই নির্বাচন মানা যাবে না।

নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, পৃথিবীর অনেক দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়েছে। আমাদের দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়নি। এরকম একটা আজব স্বাস্থ্যমন্ত্রী থাকতে ভ্যাকসিন আসবে? সরকার বলেছে— জানুয়ারির শেষের দিকে ভ্যাকসিন আসবে। একজন বলছেন, আমরা সরকারের সাথে সরকারি চুক্তি করেছি। আরেকজন এমপি বলেছেন, সরকারের সাথে সরকারের কোনো চুক্তি হয়নি। আমরা প্রাইভেট কোম্পানির সাথে প্রাইভেট কোম্পানির চুক্তি করেছি।

ভ্যাকসিন ক্রয়ের চুক্তি প্রসঙ্গে মান্না বলেন, ভারত ২ ডলারে ভ্যাকসিন কিনবে। বাংলাদেশ কিনবে ৫ ডলারে। বাকি তিন ডলার কোথায় যাবে?

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্মমহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার প্রমুখ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

১২ বছর অনেক কথা বলেছি, বাস্তবায়ন করতে পারিনি: মান্না

আপডেট সময় ০৬:১১:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জানুয়ারী ২০২১