ঢাকা ১২:০৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চেলসিকে উড়িয়ে ম্যানসিটির বছর শুরু

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসিকে ৩-১ গোলে উড়িয়ে দিয়েছে ম্যানচেস্টার সিটি। পুরো ম্যাচে আধিপত্য বজায় রেখে দারুণ এ জয়টি তুলে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা।

দলের হয়ে একটি করে গোল করেন ইলকায় গুনদোগান, ফিল ফোডেন ও কেভিন ডি ব্রুইনা।
রোববার ঘরের মাঠ স্টাফফোর্ড ব্রিজে চেলসির এই করুণ দশা হয়। যেখানে শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিটিজেনরা।

এদিন ম্যাচের ১৮ মিনিটে লিড নেয় সফরকারীরা। ওলেকসান্দ্রার জিনচেঙ্কোর ক্রস থেকে বল পান ফোডেন। পরে ইংলিশ এই মিডফিল্ডার জার্মান তারকার দিকে বল ঠেলে দিলে গুনদোগান গোল করতে কোনও ভুল করেননি।

তিন মিনিট পরেই ব্যবধান দ্বিগুণ করে সিটি। এবার ডি ব্রুইনার পাস থেকে গোল করেন প্রথম গোলের যোগানদাতা ফোডেন। আর বিরতির অনেক আগেই স্কোর ৩-০ করে জায়ান্ট দলটি। ৩৪তম মিনিটে চেলসি ফ্রি-কিক পায়। তবে, হাকিম জিয়াসের সেটপিস থেকে রাহিম স্টার্লিং বল পেয়ে শট করেন। বল পোস্টে বাধা পেয়ে প্রতিহত হয়। কিন্তু ফিরতি শটে গোল করে বসেন বেলজিয়াম তারকা ডি ব্রুইনা।

বিরতির পর ম্যাচে ফেরার চেষ্টা করেন চেলসি। তবে সিটির জমাট রক্ষণের কারণে পেরে উঠছিল না। অবশেষে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত দ্বিতীয় মিনিটে একটি গোল শোধ দেয় ব্লুজরা। কাই হাভার্টজের ক্রস থেকে কালাম হাডসন-ওডোই গোল করলেও হার নিয়েই মাঠ ছাড়তে হয় ফ্র্যাঙ্ক ল্যাম্পার্ডের শিষ্যদের।

লিগে ১৫ ম্যাচে আট জয় ও পাঁচ ড্রয়ে ২৯ পয়েন্ট নিয়ে পাঁচে আছে সিটি। ১৬ ম্যাচে সিটির সমান পয়েন্ট নিয়ে টটেনহ্যাম হটস্পার চারে ও এভারটন ছয়ে আছে। ১৭ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে আটে চেলসি।

লেস্টার সিটি ১৭ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তিনে আছে। এক ম্যাচ কম খেলে ৩৩ পয়েন্ট করে নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড দুইয়ে ও শিরোপাধারী লিভারপুল আছে শীর্ষে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চেলসিকে উড়িয়ে ম্যানসিটির বছর শুরু

আপডেট সময় ০৭:১৬:১১ অপরাহ্ন, সোমবার, ৪ জানুয়ারী ২০২১