ঢাকা ০১:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

আকাশ জাতীয় ডেস্ক:

সুনামগঞ্জে জালিয়াতি করে ভুয়া সন্তান সেজে বীর মুক্তিযোদ্ধার ভাতা উত্তোলন করে আত্মসাতের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে সিআইডি। গ্রেপ্তার যুবকের নাম সন্তোষ পাল (২০)। তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের গুরেশপুর গ্রামের মৃত সাধন পালের ছেলে।

জেলার দক্ষিণ সুনামগঞ্জের দরগাপাশা ইউনিয়নের কাবিলাখাই গ্রামের পরিমল পাল মুক্তিযোদ্ধা ছিলেন (ভারতীয় তালিকা নম্বর-২৪৪৩৯)। দেশ স্বাধীনের কয়েক বছর পর তিনি ও তার দুই ভাই ভারতে চলে যান। বাংলাদেশে পরিমল পালের স্ত্রী, সন্তান কেউ নেই। কিন্তু মুক্তিযোদ্ধা পরিমল পালের ছেলে সেজে দুই লাখ ১০ হাজার টাকা ভাতা উত্তোলন করেন দোয়ারাবাজার উপজেলার গুরেশপুরের সাধন পালের ছেলে সন্তোষ পাল।

এ ঘটনায় কাবিলাখাইয়ের পার্শ্ববর্তী সলফ গ্রামের বীর মুক্তিযোদ্ধা গেদা আলীর ছেলে ইসমাইল আলী চলতি বছরের ৫ জানুয়ারি সন্তোষ পালের বিরুদ্ধে দক্ষিণ সুনামগঞ্জ থানায় মামলা করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

মুক্তিযোদ্ধার সন্তান পরিচয় দিয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

আপডেট সময় ০৯:২৫:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০