ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী ‘জনমুখী স্বাস্থ্যব্যবস্থা গড়ে তুলতে চিকিৎসকদের সক্রিয় সহযোগিতা প্রয়োজন’:মির্জা ফখরুল লন্ডনে প্রকাশ্যে ডাব খাওয়ার সময় তোপের মুখে সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিম বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কে ইতিবাচক অগ্রগতি হয়েছে: সার্জিও গর কু‌ড়িগ্রা‌মে এন‌সি‌পির মি‌ছি‌লে হামলা, আহত ১০ আলিফের চোখ ফেরত দিন, আমরা চুপ হয়ে যাব: নাসীরুদ্দীন পাটওয়ারী রামপুরায় চলন্ত বাসে উঠতে গিয়ে যাত্রীর মৃত্যু জামালপুরে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ ফাঁসি দিয়ে দেন, মৃত্যুর জন্য প্রস্তুত আছি- ট্রাইব্যুনালে বললেন লতিফ সিদ্দিকী ৬০ লাখ টাকায়ও মেলেনি মুক্তি, আরও ২৭ লাখ দিতে দেরি হওয়ায় হত্যা

বরিশালে মাধ্যমিকে নতুন বই পাবে ১৩ লাখ শিক্ষার্থী

আকাশ জাতীয় ডেস্ক: 

বরিশাল বিভাগের ছয় জেলায় নতুন বছরে মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি ও ইবতেদায়ি পর্যায়ে ১৩ লাখ ৪০ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীর মাঝে নতুন বই বিতরণ করা হবে।

তবে করোনা পরিস্থিতিতে মন্ত্রণালয়ের নির্দেশনায় সর্বোচ্চ সর্তক অবস্থানে থেকে শিক্ষার্থীদের মাঝে নতুন সালে নতুন বই বিতরণ করা হবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চল কার্যালয় থেকে জানা গেছে, মাধ্যমিক, দাখিল, ভোকেশনাল, কারিগরি ও ইবতেদায়ি পর্যায়ে ১৩ লাখ ৪০ হাজার ৬৬৪ জন শিক্ষার্থীর মাঝে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের চাহিদা অনুযায়ী ১ কোটি ৬১ লাখ ৫৫ হাজার ৯৩৯ কপি নতুন বই সংগ্রহ করা হচ্ছে।

এরমধ্যে মাধ্যমিক পর্যায়ে বাংলা ও ইংরেজি ভার্সনে ৯৩ লাখ ৬০ হাজার ৪৮২ কপি, এসএসসি ভোকেশনালে ২ লাখ ২৯ হাজার ৬৬০ কপি, দাখিল পর্যায়ে ৩৮ লাখ ৭৫ হাজার ৩১১ কপি ও দাখিল ভোকেশনালে ৬ হাজার ৯৫০ কপি, এসএসসি ও দাখিল ভোকেশনালে (ট্রেড) ৯৭ হাজার ৪৬২ কপি এবং ইবতেদায়িতে ২৫ লাখ ৮৬ হাজার ৭৪ কপি নতুন বই রয়েছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বরিশাল অঞ্চলের পরিচালক অধ্যাপক মো. মোয়াজ্জেম হোসেন জানান, বর্তমান সরকার নতুন বছরের প্রথম দিনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শিক্ষার্থীদের হাতে নতুন সব বই তুলে দিয়ে আসছে। তবে এ বছর চলমান করোনা পরিস্থিতিতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের নির্দেশে সর্বোচ্চ সর্তক অবস্থানে থেকে যথাসময়ে এসব নতুন বই শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিনিয়োগনির্ভর ও উৎপাদনমুখী অর্থনীতি গড়ে তুলতে চায় সরকার : পরিকল্পনা প্রতিমন্ত্রী

বরিশালে মাধ্যমিকে নতুন বই পাবে ১৩ লাখ শিক্ষার্থী

আপডেট সময় ০৭:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০