ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

অবশেষে জামাল ভূঁইয়া কলকাতা যাচ্ছেন

আকাশ স্পোর্টস ডেস্ক:  

আগামী ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে ভারতের জনপ্রিয় আই লিগ। আর এই টুনামেন্টে অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে দেশ ছাড়বেন বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। সব অনিশ্চয়তা কাটিয়ে যোগ দিবেন আই লিগের দল কলকাতা মোহামেডানে।

কাতারে বিশ্বকাপ প্রাক-বাছাইয়ের ম্যাচ শেষে করোনাভাইরাসে আক্রান্ত হন জামাল ভূঁইয়া। ফলে ভারতের আই লিগের দল কলকাতা মোহামেডানের হয়ে তার খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা।

জামাল ভূঁইয়ার করোনা আক্রান্ত হওয়ার খবরে তার বিকল্প খোঁজা শুরু করেছিল কলকাতা মোহামেডান। তবে শেষ পর্যন্ত তার সুস্থ হওয়ার খবরে স্বস্তি ফিরেছে মোহামেডান শিবিরে।

কাতারে সপ্তাহখানেক আইসোলেশনে থাকার পর করোনা থেকে সেরে ওঠেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। কাতার থেকে ২২ ডিসেম্বর ঢাকায় ফিরেছেন তিনি। দেশে ফিরে আবারো করোনা পরীক্ষা করিয়েছেন জামাল। পরীক্ষায় নেগেটিভ এসেছে তার। এর ফলে কলকাতা মোহামেডানে যোগ দিতে আর কোনো বাধা নেই এই মিডফিল্ডারের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

অবশেষে জামাল ভূঁইয়া কলকাতা যাচ্ছেন

আপডেট সময় ০৬:৪৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর ২০২০