ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা আতাউল হক

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বীর মুক্তিযোদ্ধা খোন্দকার আতাউল হক মারা গেছেন ( ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার বিকেলে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন, বন্ধুু-বান্ধব, সহকর্মী এবং গুণগ্রাহী রেখে গেছেন।

খোন্দকার আতাউল হক জ্বরে আক্রান্ত হয়ে গত ১৩ ডিসেম্বর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি হন। পরে তার করোনা পরীক্ষায় ‘পজিটিভ’ ফলাফল আসে। তিনি শ্বাসকষ্টজনিত রোগেও ভুগছিলেন।

মুক্তিযুদ্ধের ঘটনাবহুল ইতিহাস তুলে ধরার লক্ষ্যে সম্প্রতি তিনি একটি বই লেখার কাজে সম্পৃক্ত হন। তিনি পাক্ষিক আলোর মিছিল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক হিসেবে দায়িত্বরত ছিলেন।

জাতীয় প্রেসক্লাবের সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে খোন্দকার আতাউল হকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

করোনায় মারা গেলেন বীর মুক্তিযোদ্ধা আতাউল হক

আপডেট সময় ১১:৫৩:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০