ঢাকা ১১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

আর্জেন্টাইন-ব্রাজিলিয়ানের গোলে বসুন্ধরা কিংসের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে দাপুটে জয় পেয়েছে বসুন্ধরা কিংস। ‘সি’ গ্রুপে গত আসরের চ্যাম্পিয়নরা ৩-০ গোলে হারিয়েছে রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে।

গত ফেডারেশন কাপের ফাইনালে রহমতগঞ্জকে ২-১ ব্যবধানে হারিয়ে শিরোপা জিতেছিল বসুন্ধরা কিংস। সেবার প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশগ্রহণ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে অস্কার ব্রুজনের শিষ্যরা।

যেখানে শেষ করেছিল, এবার যেন সেখান থেকে শুরু করলো দেশসেরা ক্লাবটি। মঙ্গলবার (২২ ডিসেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বসুন্ধরা কিংস। কিন্তু কোনোভাবেই রহমতগঞ্জের দেয়াল ভাঙতে পারছিল না ব্রুজনের দল।

তবে বিরতিতে যাওয়ার আগেই ব্যবধানটা ১-০ করে নেয় কিংস। ৪৩তম মিনিটে দলকে এগিয়ে দেন চলতি মৌসুমে বসুন্ধরায় যোগ দেওয়া আর্জেন্টাইন ফরোয়ার্ড রাউল বেকেরা। দ্বিতীয়ার্ধে আবারও এগিয়ে যায় ব্রুজনের দল।

৫৩তম মিনিটে ব্যবধানটা বাড়ান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন। তিনিও চলতি মৌসুমে যোগ দেন বাংলাদেশ প্রিমিয়ার লিগ জয়ীদের শিবিরে। ম্যাচ সেরাও হয়েছেন রবসন। ৬৫তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামা মাহবুবুর রহমান সুফিলের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় গত আসরের চ্যাম্পিয়নরা।

ম্যাচের বাকি সময় এই ব্যবধান ধরে রেখে ৩ পয়েন্ট আদায় করে নেয় বসুন্ধরা কিংস। তবে কয়েকটি সুযোগ মিস না করলে ব্যবধানটা বাড়াতে পারতো তারা। অন্যদিকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল রহমতগঞ্জও। তবে তাদের প্রচেষ্টা ফাঁকি দিতে পারেনি বসুন্ধরার গোলরক্ষক আনিসুর রহমানকে।

করোনা ভাইরাসের কারণে দীর্ঘদিন পর এবারই মাঠে গড়ালো দেশের ফুটবল। একই কারণে মাঝপথেই বাতিল হয়ে গিয়েছিল প্রিমিয়ার লিগ। এই ম্যাচে প্রিয় দল বসুন্ধরা কিংসকে সমর্থন জানাতে মাঠে ছুটে গিয়েছিল অল্প কিছু দর্শক।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

আর্জেন্টাইন-ব্রাজিলিয়ানের গোলে বসুন্ধরা কিংসের জয়

আপডেট সময় ১০:৪৭:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০