ঢাকা ০১:০৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

অাকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর বনানী-কাকলী বাসস্ট্যান্ডে বাসের ধাক্কায় রহিচ উদ্দিন (৩০) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে পৌনে ১২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মঙ্গলবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের সহকর্মী মানিক মিয়া জানান, তারা মাটি কাটার কাজ করেন এবং ভাটারা নতুনবাজার এলাকায় থাকেন। নিহত রহিচ উদ্দিনের গ্রামের বাড়ি নেত্রকোনা জেলার কলসাকান্দা উপজেলার পলাশহাটি গ্রামে। তার বাবার নাম দানু মোড়ল। কয়েকদিন আগে কাজের উদ্দেশে সে ঢাকায় আসে।

তিনি আরো জানান, রহিচ উদ্দিন আজ সকালে বনানী-কাকলী এলাকায় কাজের উদ্দেশে এসে বাসস্ট্যান্ডের পাশে রাস্তা পার হওয়ার সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (এসআই) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়না তদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

রাজধানীতে বাসের ধাক্কায় নিহত ১

আপডেট সময় ০১:৩২:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭