ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ব্রিটেন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ ৪০ দেশের

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

ব্রিটেনে ছড়িয়ে পড়েছে নতুন বৈশিষ্ট্যের করোনাভাইরাস। অতি সংক্রামক এই ভাইরাসের কারণে বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ইতোমধ্যে ৪০টিরও বেশি দেশ যুক্তরাজ্য ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৈঠকে এর সদস্য দেশগুলো সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে।

ডেনমার্কেও করোনাভাইরাসের অতি সংক্রামক ‘রূপ’ ছড়িয়ে পড়ায় দেশটি থেকে বিদেশিদের ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করেছে সুইডেন।

করোনাভাইরাসের নতুন এ ‘স্ট্রেইন’ খুব দ্রুত মানুষ থেকে মানুষে ছড়িয়ে পড়ে। তবে, এটি আরও মারাত্মক কিনা তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

মঙ্গলবার বিবিসি এ তথ্য জানায়।

যুক্তরাজ্যে ভ্রমণে বিধিনিষেধ আরোপ করা দেশের সংখ্যা ক্রমেই বাড়ছে। এ অবস্থায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ইমার্জেন্সিস চিফ মাইক রায়ান বলেছেন, মহামারির মধ্যে ভাইরাসটির বিবর্তন সাধারণ ব্যাপার এবং এটি একেবারেই ‘নিয়ন্ত্রণের বাইরে নয়’।

এর আগে গত রবিবার যুক্তরাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক বলেছিলেন, ভাইরাসের নতুন রূপটি ‘নিয়ন্ত্রণের বাইরে’।

অন্যদিকে, দক্ষিণ আফ্রিকায়ও করোনাভাইরাসের অতি সংক্রামক একটি রূপটি পাওয়া গেছে। তবে এটি যুক্তরাজ্যে ছড়িয়ে পড়া নতুন ধরনের ভাইরাসটির মতো নয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ব্রিটেন ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ ৪০ দেশের

আপডেট সময় ১২:৪৮:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০