ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হিজবুল্লাহর ২০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের

এক ক্লাবের সর্বোচ্চ গোলে পেলের রেকর্ড স্পর্শ করলেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ক্যারিয়ারে আরও একটি দুর্দান্ত অর্জনে ব্রাজিল কিংবদন্তি পেলের পাশে বসলেন লিওনেল মেসি। একটি নির্দিষ্ট ক্লাবের হয়ে দুজনেই এখন রেকর্ড গোলদাতা।

সর্বকালের সেরা ফুটবলার বিবেচনা করা আর্জেন্টাইন মেসি এদিন ক্লাব বার্সেলোনার হয়ে ৬৪৩তম গোল করেন। যেখানে লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

ঘরের মাঠে একটি গোল করেই পেলেকে স্পর্শ করেন মেসি। পেলে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে এই কীর্তি গড়ে এতদিন একাই শীর্ষে ছিলেন।

বার্সা ক্যারিয়ারে এতগুলো গোল মেসিকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। তিনি দলটির হয়ে মোট ২৪টি শিরোপা জিতেছেন। এরমধ্যে ১০টি লা লিগা ও চারটি চ্যাম্পিয়নস লিগ রয়েছে। ব্যক্তিগতভাবে রেকর্ড ছয়বার ব্যালন ডি’অর শিরোপা জিতেছেন।

মেসি ৬৪৩ গোল করতে খেলেছেন মাত্র ৭৪৭ ম্যাচ। যেখানে আরও ২৮২টি গোলে সহায়তা করেছেন।

যদিও পেলের রেকর্ড আরও দুর্দান্ত। সেলেকাওদের হয়ে বিশ্বকাপ জেতা এই তারকা ৬৫৬ ম্যাচে ৬৪৩ গোল করেছেন। প্রায় প্রতি ম্যাচেই ছিল গোল। এই সান্তোসেই তিনি ১৮ বছর কাটিয়ে দিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

এক ক্লাবের সর্বোচ্চ গোলে পেলের রেকর্ড স্পর্শ করলেন মেসি

আপডেট সময় ০৮:৫৮:৩৮ অপরাহ্ন, রবিবার, ২০ ডিসেম্বর ২০২০