ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার ভেনেজুয়েলায় ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য ৩ কোটি টাকা দিলেন নেইমার দিল্লি থেকে শেখ হাসিনার দেশে ফিরতে চাওয়া স্ট্যান্টবাজি : চিফ প্রসিকিউটর ইরান যুদ্ধের কোনো লক্ষ্যই অর্জন করতে পারেননি ট্রাম্প: নিউজার্সির গভর্নর প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা এবারের বাজেট হবে সুন্দর, স্বাভাবিক ও বাস্তবমুখী: প্রধানমন্ত্রী বড় ভাইকে দাফনের কয়েক ঘণ্টা পরেই ছোট ভাইয়ের মৃত্যু কারাগারে অসুস্থ দীপু মনিকে নেওয়া হলো ঢামেকে সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন ও ইন্টারনেট সেবা দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হিজবুল্লাহর ২০০ মিটার দীর্ঘ সুড়ঙ্গ ধ্বংসের দাবি ইসরায়েলের

‘চ্যাম্পিয়ন ফর পিস’ পুরস্কার জিতলেন মেসি

আকাশ স্পোর্টস ডেস্ক:

একদিন আগেই লিওনেল মেসিকে পেছনে ফেলে ফিফার ‘দ্য বেস্ট অ্যাওয়ার্ড’ জিতে নিয়েছেন রবার্ট লেভান্ডভস্কি। কিন্তু নিজের পুরস্কারের খাতায় নতুন আঁকিবুঁকি ঠিকই করে যাচ্ছেন বার্সার আর্জেন্টাইন ফরোয়ার্ড।

এবার ২০২০ সালের ‘চ্যাম্পিয়ন ফর পিস’ পুরস্কার জিতলেন তিনি।
মাঠের বাইরে দাতব্য কাজে সম্পৃক্ত থাকার কারণে বার্সা অধিনায়ককে এই পুরস্কারে ভূষিত করা হয়।

বিশ্বের বিভিন্ন প্রান্তে মানবতার কল্যাণে অবদান দেখে যাচ্ছেন মেসি। করোনাকালে বার্সেলোনা ও নিজ দেশ আর্জেন্টিনার অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন তিনি। চিকিৎসা সামগ্রী কিনতে ঢেলেছেন মিলিয়ন ইউরো। এছাড়া নিজের প্রতিষ্ঠিত ‘লিও মেসি ফাউন্ডেশন’-এর মাধ্যমে সিরিয়া ও আফ্রিকার সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা গ্রহণের ব্যবস্থা করে দিয়েছেন তিনি। সেসব মানবিক কার্যক্রমেরই স্বীকৃতি দিল ‘পিস অ্যান্ড স্পোর্ট’ নামের একটি সংগঠন।

পুরস্কার হাতে এক ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে মেসি লিখেছেন, ‘আমার সামাজিক কর্মকাণ্ডের জন্য ২০২০ সালের চ্যাম্পিয়ন ফর পিস পুরস্কার অর্জন করায় আমি সম্মানিত বোধ করছি। দারুণ এই স্বীকৃতির জন্য পিস অ্যান্ড স্পোর্ট-কে ধন্যবাদ। ‘

এদিকে শনিবার (১৯ ডিসেম্বর) মেসির সামনে আরও অর্জন অপেক্ষা করছে। আর মাত্র ২ গোল করতে পারলেই ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের গড়া এক ক্লাবের হয়ে সবচেয়ে বেশি গোলের রেকর্ডে ভাগ বসাবেন তিনি। সান্তোসের জার্সিতে ১৯ মৌসুম খেলে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ৬৪৩ গোল করেছিলেন। দুই গোল করলে এই রেকর্ডে যোগ হবে মেসির নাম, তবে দুই মৌসুম কম খেলেই।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে গরুর মাংস রান্না করায় ৩ নারী গ্রেফতার

‘চ্যাম্পিয়ন ফর পিস’ পুরস্কার জিতলেন মেসি

আপডেট সময় ০৭:০৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ১৯ ডিসেম্বর ২০২০