ঢাকা ১২:৫২ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্ত্রীকে বখাটেদের হাত থেকে রক্ষা করতে গিয়ে হাসপাতালে স্বামী

আকাশ জাতীয় ডেস্ক:  

যশোরের অভয়নগরে স্ত্রীকে বখাটেদের হাত থেকে রক্ষা করার সময় বেদম মারধরের শিকার হয়েছেন স্বামী শফিকুল মোল্যা (৩০)। গুরুতর আহত অবস্থায় তাকে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শুক্রবার রাতে উপজেলার প্রেমবাগ ইউনিয়নের ধলিরগাতি গ্রামে এ ঘটনা ঘটে।

শফিকুল মোল্যার স্ত্রী তহমিনা খাতুন জানান, শুক্রবার রাতে তার স্বামী বাড়িতে না থাকায় এলাকার চার-পাঁচজন চিহ্নিত সন্ত্রাসী তার ঘরের দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তাকে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় তার স্বামী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সন্ত্রাসীদের বাধা দিলে সন্ত্রাসীরা তার স্বামীকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারতে মারতে ঘর থেকে বাইরে ফেলে দেয়।

পরে ওই গৃহবধূর চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে সস্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী তার স্বামীকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

হাসপাতালে চিকিৎসাধীন শফিকুল মোল্যা জানান, ধলিরগাতি গ্রামের মোহর আলীর ছেলে মেহেদি হাসান, মুনতাজ মোল্যার ছেলে আকতার মোল্যা, মনা মোল্যার ছেলে হুমাই মোল্যা এবং রিয়াজ তাকে লোহার রড দিয়ে মাথায়, হাতে ও পায়ে বেধড়ক মারপিট করেছে।

অভয়নগর থানার ওসি (তদন্ত) মিলন কুমার মণ্ডল বলেন, বিষয়টি শুনেছি। এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

স্ত্রীকে বখাটেদের হাত থেকে রক্ষা করতে গিয়ে হাসপাতালে স্বামী

আপডেট সময় ০৯:০১:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০