ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঘুরে দাঁড়াল বার্সেলোনা, শীর্ষস্থান হারাল সোসিয়েদাদ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

একের পর এক ম্যাচে হেরে সমর্থকদের হতাশ করেই চলেছিল স্প্যানিশ ক্লাব বার্সেলোনা।

অবশেষে বুধবার রাতে দারুণভাবে ঘুরে দাঁড়াল তারা। ঘরের মাঠে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেল বার্সেলোনা।

যদিও শুরুতে পিছিয়ে পড়ে সমর্থকদের সেই হতাশায় ডুবিয়েছিলেন মেসিরা। তবে তা ৪ মিনিটের বেশি স্থায়ী হয়নি সেই হতাশা।

ম্যাচের ২৭ মিনিটে ব্রাজিলিয়ান স্ট্রাইকার উইলিয়ান জোসের গোলে লিড নেয় সোসিয়েদাদ। ৩১ মিনিটে বার্সাকে সমতা এনে দেন জর্ডি আলবা।

বিরতির মিনিটখানেক আগে সোসিয়েদাদের জালে ফের বল জড়ায় বার্সেলোনা।

আলবার ক্রস থেকে গোল করেন ফ্রেঙ্কি ডি ইয়ং। প্রথমে অফসাইডের কারণে গোলটি বাতিল করে দিলেও পরে ভিএআরের সাহায্যে বার্সাকে সবুজ সংকেত দেন রেফারি।

ফলে ২-১ গোলে এগিয়ে বিরতিতে যায় দুই দল।

দ্বিতীয়ার্ধে মেনে সমতায় ফিরতে উদগ্রীব হয়ে ওঠে রিয়াল সোসিয়েদাদা। বার্সার গোলপোস্ট বরাবর বেশ কিছু জোড়াল শটও মারে সোসিয়েদাদের স্ট্রাইকাররা। তবে বার্সা গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেনের দুর্দান্ত সেভে রক্ষা পায় বার্সা।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলে ২-১ গোলের ব্যবধানে জয় পায় রোনাল্ড কোম্যানের শিষ্যরা।

এই জয়ে অস্টম স্থান থেকে এক লাফে টেবিলের পাঁচে উঠে এসেছে বার্সেলোনা।

অন্যদিকে হারের জন্য চরম মূল্য দিতে হয়েছে সোসিয়েদাদকে। শীর্ষস্থান হারিয়ে টেবিলের দুইয়ে নেমে এসেছে তারা।

এদিকে দলের এই জয়ে যারপরনাই খুশি বার্সা কোচ কোম্যান।

ম্যাচ শেষে সাবেক ডাচ্ তারকা মেসিদের দলের প্রশংসায় বলেন, ‘প্রথমার্ধটা অসাধারণ ছিল। আমরা আরও গোল পেতে পারতাম। আমরা প্রবল আক্রমণাত্মক ছিলাম। আমার ছেলেরা সোসিয়েদাদকে প্রচুর চাপে রেখেছে। বল কেড়ে নিয়েছে। সবমিলিয়ে জয়টা আমাদের পাওনা ছিল।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঘুরে দাঁড়াল বার্সেলোনা, শীর্ষস্থান হারাল সোসিয়েদাদ

আপডেট সময় ০৬:৪৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ ডিসেম্বর ২০২০