ঢাকা ১১:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

ফরিদপুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

আকাশ জাতীয় ডেস্ক: 

ফরিদপুরের নগরকান্দার বিলনালিয়া গ্রামে যৌতুক না পেয়ে মোসাঃ রুমা আক্তার (২৫) নামের এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার গৃহবধূ রুমার লাশ তার স্বামীর বাড়ী থেকে উদ্ধার করে নগরকান্দা থানা পুলিশ। এ বিষয়ে নিহতের পিতা সোহরাব থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। পুলিশ রুমার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

নিহত রুমার পরিবার সূত্রে জানা গেছে, বিগত চার বছর পূর্বে মাদারীপুর জেলার শিবচর থানার কাদিরপুর গামের সোহরাব মাতুব্বরের কন্যা রুমা আক্তারের বিয়ে হয় ফরিদপুরের নগরকান্দা থানার বিলনালিয়া গ্রামের শওকত মোল্যার সাথে। বিয়ের পর স্বামী শওকত মোল্যা বিদেশ চলে যায়। এরপর থেকেই শ্বশুর বাড়ির লোকজন রুমাকে বিভিন্ন ভাবে অত্যাচার নির্যাতন করতে থাকে। বিভিন্ন সময় যৌতুকের জন্য রুমাকে চাপ দেওয়া হয়। মেয়ের সুখের কথা চিন্তা করে ধারদেনা করে কয়েক লাখ টাকা যৌতুক দেওয়া হয় শওকতের পরিবারকে। গত দুইমাস আগে সৌদিআবর থেকে স্বামী শওকত দেশে ফিরে আসে। দেশে ফিরে এসে ফের যৌতুকের জন্য রুমা ও তার পরিবারকে চাপ প্রয়োগ।

বাড়ি করার জন্য শওকতকে আরো টাকা দেওয়া হয়। দুইদিন আগে রুমা ফোন করে জানায়, তাকে মারপিট করা হচ্ছে। নিহত রুমার পিতা সোহরাব মাতুব্বর জানান, রুমার স্বামী বিদেশে যাবার সময় বেশকিছু টাকা দেওয়া হয়। পরবর্তীকে কয়েক দফায় টাকা দেওয়া হয়। সৌদিআবর থেকে দেশে ফেরার পর বাড়ি করার কথা বলে শওকত আরো টাকা নেয়। গত কয়েকদিন আগে শওকত আরো টাকা চায়। টাকা না দিতে পারায় সে আমার মেয়েকে মারপিট করে। আমার মেয়ে আমাকে ফোন করে মারপিটের কথা জানায়। সোমবার সকালে রুমার শ্বশুর বাড়ির লোকজন ফোন করে জানায় রুমা মারা গেছে। আমরা রুমার শ্বশুর বাড়িতে গিয়ে কাউকে পাইনি। পরে পুলিশ গিয়ে লাশ থানায় নিয়ে আসে। আমার মেয়েকে যৌতুকের জন্য হত্যা করা হয়েছে। আমি আমার মেয়ের হত্যার বিচার চাই।

এদিকে, ঘটনার পর থেকে রুমার শ্বশুর বাড়ির লোকজন পলাতক রয়েছে।

নগরকান্দা থানার ওসি শেখ মোঃ সোহেল রানা বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। গৃহবধূ রুমার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পাবার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

ফরিদপুরে যৌতুক না পেয়ে গৃহবধূকে হত্যার অভিযোগ

আপডেট সময় ০৯:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ডিসেম্বর ২০২০