ঢাকা ০৩:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প উপজেলা পরিষদে কক্ষ বরাদ্দ পাচ্ছেন সংসদ সদস্যরা, সংসদে প্রতিমন্ত্রী মীর শাহে আলম মা হারা কন্যার বিয়েতে গাজীপুরের ডিসি, আবেগাপ্লুত হরিজন সম্প্রদায়ের মানুষ ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত স্বামীর বিশেষ অঙ্গ কর্তন করে হাসপাতালে স্ত্রী সংসদে গাড়ি চাইলেন হাসনাত, জামায়াত আমির বললেন, ছোটদের ‘না’ বলতে নেই অনলাইন ভ্যাট রিটার্নে অনিয়ম পেলেই ব্যবস্থা : এনবিআর চেয়ারম্যান ৪ ঘণ্টা পর জামিন পেলেন বাচ্চাসহ কারাগারে পাঠানো সেই মহিলা লীগ নেত্রী সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী বাংলাদেশে জাপানি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

৪ বছরের শিশুকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন

আকাশ জাতীয় ডেস্ক: 

সুনামগঞ্জে এনামুল হক মুসা তালহা (৪) নামে এক শিশুকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুনের অভিযোগ উঠেছে নেশাগ্রস্ত এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার দুপুরে হাসননগরের গুজাউড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তালহা পৌর শহরের গুজাউড়া গ্রামের নুরুল হকের ছেলে। এ সময় স্থানীয় লোকজন ঘাতক আব্দুল হালিম নামের ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন।

হালিমের বাড়ি সদর উপজেলার সুরমা ইউনিয়নের মঈনপুর গ্রামে। শিশু তালহাকে নির্যাতনের পুরো ঘটনাটি পাশের একটি সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে বলে স্থানীয়রা জানান।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, এনামুল হক তালহা শুক্রবার দুপুরে বাড়ির সামনে খেলা করছিল। এ সময় রাস্তা দিয়ে যাওয়া আব্দুল হালিম প্রথমে তাকে লাথি দিয়ে মাটিয়ে ফেলে দেয়। এরপর একটি ভারি পাথর দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করতে থাকে। এতে তালহার মাথা থেঁতলে যায় ও প্রচুর রক্তক্ষরণ হয়। তার পরিবারের লোকজনের অলক্ষ্যে এ ঘটনাটি ঘটে।

এ সময় পাশের বাড়ির লোকজন দ্রুত মুমূর্ষু তালহাকে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনিত হলে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তালহার মুত্যু হয়।

সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি মো. শহীদুর রহমান বলেন, ঘটনাটি খুবই মর্মান্তিক। স্থানীয় লোকজন ওই যুবককে আটক করে পুলিশে দিয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই যুবকের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।

ওসি আরও বলেন, শিশুটিকে নির্যাতনের দৃশ্য পার্শ্ববর্তী একটি সিসিটিভিতে ধরা পড়েছে। আমরা তা খতিয়ে দেখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি করলে ইরান খুব ভালো থাকবে: ট্রাম্প

৪ বছরের শিশুকে পাথর দিয়ে মাথা থেঁতলে খুন

আপডেট সময় ০৯:৪৬:০০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০