ঢাকা ০২:২৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রবিনহোর বিরুদ্ধে ৯ বছরের কারাদণ্ড বহাল

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ব্রাজিলিয়ান তারকা রবিনহোর বিরুদ্ধে আপিলেও ৯ বছরের কারাদণ্ডের সাজা বহাল। ইতালির মিলানের একটি আপিল আদালত রবিনহোর বিরুদ্ধে ধর্ষণকাণ্ডের মামলার রায়ে ৯ বছরের কারাদণ্ডের সাজা বহাল রেখেছে।

রবিনহোর বিরুদ্ধে অভিযোগ, ২০১৩ সালে ইতালির একটি নাইটক্লাবে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তিনি জড়িত ছিলেন। তখন ইতালিয়ান ক্লাব এসি মিলানে খেলতেন রবিনহো। মিলানে ২৩ বছর বয়সী একজন আলবেনিয়ান বংশোদ্ভূত নারী তার ২৩তম জন্মদিন পালন করছিলেন। তখন এই ধর্ষণের ঘটনা ঘটেছিল। অভিযোগ প্রমাণ হওয়ায় ২০১৭ সালে ৯ বছরের কারাদণ্ড দেয়া হয় রবিনহোকে।

ইতালীয় সংবাদমাধ্যমকে ওই নারীর আইনজীবী জ্যাকোপো গনোচ্চি বলেছেন, ‘নারীদের সংরক্ষণের জন্য এই দণ্ড একটি উল্লেখযোগ্য উদাহরণ। এই রায় প্রমাণ করে যে, প্রয়োজনের সময় নিয়ম-নীতি (সিস্টেম) এখনো কাজ করে।’

ব্রাজিলিয়ান ফুটবলার রবিনহো ২০১৪ সালে এই অভিযোগ অস্বীকার করেছিলেন। ২০০৯ সালে রবিনহো যখন ম্যানচেস্টার সিটিতে খেলতেন তখনও তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছিল। পুলিশ ঘটনার তদন্ত করেছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

রবিনহোর বিরুদ্ধে ৯ বছরের কারাদণ্ড বহাল

আপডেট সময় ০৭:২০:১০ অপরাহ্ন, শুক্রবার, ১১ ডিসেম্বর ২০২০