ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পুলিশ পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ৩

আকাশ জাতীয় ডেস্ক:

জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় পুলিশ পরিচয় দিয়ে রফিকুল ইসলাম নামে এক নির্মাণ শ্রমিককে অপহরণ ও মুক্তিপণ দাবি করার ঘটনায় তিন যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিলক্ষিয়া ইউনিয়নের দিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বকশীগঞ্জের নিলক্ষিয়া ইউনিয়নের মাঞ্জালিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক রফিকুল ইসলাম (৩০) বুধবার রাত সাড়ে ১০টার দিকে নিলক্ষিয়া ইউনিয়নের বিনোদরচর গ্রামে তার শ্বশুর বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন। এ সময় জানকিপুর দিকপাড়া গ্রামে এসে পৌঁছালে তিন জন যুবক নিজেদের বকশীগঞ্জ থানা পুলিশের পরিচয় দিয়ে রফিকুল ইসলামকে ইয়াবা ব্যবসায়ী আখ্যা দিয়ে অপহরণ করে গুমেরচর এলাকায় নিয়ে যান।

সেখানে ওই যুবকরা রফিকুল ইসলামকে দিয়ে বাড়িতে ফোন করে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। তা না হলে তাকে মেরে ফেলা হবে এমন হুমকি দেয়। উপয়ান্তর না দেখে রফিকুল ইসলাম পাশেই দশানী নদীতে ঝাঁপ দেন এবং কৌশলে সাঁতার কেটে পালিয়ে যান। রাত ১টার দিকে রফিকুল ইসলাম বকশীগঞ্জ থানা পুলিশের দ্বারস্থ হলে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ভুয়া পুলিশ সদস্য পরিচয়দানকারী ওই তিন যুবককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন বকশীগঞ্জ পৌর এলাকার পাখিমারা গ্রামের ইদ্রিস আলীর ছেলে আল আমিন (২৬), নিলক্ষিয়া ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের দিবারুল ইসলামের ছেলে মেহেদী হাসান (২০) ও মিধাপাড়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে খোরশেদ আলম (২০)।

বকশীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম সম্রাট জানান, অপহরণ ও মুক্তিপণ চাওয়ার ঘটনায় রফিকুল ইসলাম বৃহস্পতিবার দুপুরে অপহরণ মামলা দায়ের করেছেন। এ ঘটনায় গ্রেফতারকৃতদের কোর্টে প্রেরণ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পুলিশ পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি, গ্রেফতার ৩

আপডেট সময় ০৯:০৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০