ঢাকা ১১:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সচিব আনোয়ার উল আলম আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সচিব আনোয়ার উল আলম শহীদ আর নেই। আজ বৃহস্পতিবার দুপুর ১২ টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আনোয়ার উল আলম শহীদের জন্ম ১৯৪৭ সালে, টাঙ্গাইল শহরে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে টাঙ্গাইলে আঞ্চলিক মুক্তিবাহিনী সংগঠনে তাঁর ভূমিকা অনন্য। স্বাধীনতার পর সরকার জাতীয় রক্ষীবাহিনী গঠন করে। তিনি লেফটেন্যান্ট কর্নেল পদমর্যাদায় এ বাহিনীর উপপরিচালক (প্রশিক্ষণ) ছিলেন।

১৯৭৫ সালের অক্টোবরে জাতীয় রক্ষীবাহিনী বিলুপ্ত করে বাংলাদেশ সেনাবাহিনীতে আত্তীকরণ করা হয় এবং তিনি সেনাবাহিনীতে লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পুনর্নিয়োগ পান। কয়েক বছর পর তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। এরপর তিনি বিদেশে বাংলাদেশ মিশন ও দূতাবাসে কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরিত্রিয়া সীমান্তে ইথিওপীয় সেনার অগ্রগতি, বাড়ছে নতুন যুদ্ধের শঙ্কা

বীরমুক্তিযোদ্ধা ও সাবেক সচিব আনোয়ার উল আলম আর নেই

আপডেট সময় ০১:৫২:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০