ঢাকা ০৫:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প মাটি খুঁড়ে অজ্ঞাত মা ও নবজাতকের বস্তাবন্দি লাশ উদ্ধার হেফাজত আমিরের দোয়া নিলেন এনসিপি মুখপাত্র আসিফ মাহমুদ সরকার আইনের শাসন প্রতিষ্ঠায় বদ্ধপরিকর : স্বরাষ্ট্রমন্ত্রী অচিরেই সুখবর আসবে: প্রধানমন্ত্রী ‘পরিবারের সুখ শান্তিকে তছনছ করে দিয়েছি’: মনোনয়ন না পেয়ে বিএনপি নেত্রী যিশুর মূর্তি ভাঙচুর ইসরাইলি সেনার, বিশ্বজুড়ে তোলপাড় নিউজিল্যান্ডকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ আমি এই মন্ত্রী, এই মন্ত্রণালয়ে যে দুর্নীতি করবে, ২৪ ঘণ্টা থাকতে পারবে না: শিক্ষামন্ত্রী নিজের জানমালের নিরাপত্তা নিয়ে সংসদে উদ্বেগের কথা জানালেন হান্নান মাসুদ

করোনায় মারা গেলেন সংগীত প্রযোজক সেলিম খান

আকাশ জাতীয় ডেস্ক: 

করোনার কাছে হার মানলেন দেশের বৃহৎ অডিও-ভিডিও প্রযোজনা সংস্থা সংগীতার কর্ণধার সেলিম খান (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। টানা ছয় দিনের লড়াই শেষে আজ সকাল ৭ টায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫৫ বছর।

গণমাধ্যমকে এ খবর নিশ্চিত করেছেন সংগীতার সিইও এবং সেলিম খানের ছোট ভাই রবিন ইমরান। তিনি বলেন, করোনা আক্রান্ত হলে তাকে ৪ ডিসেম্বর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তারপর অবস্থার অবনতি হলে ৯ ডিসেম্বর লাইফ সাপোর্টে রাখা হয়। কিন্তু অবশেষে চলেই গেলেন তিনি।

জানা গেছে, আজ বাদ আসর ঢাকার লক্ষ্মীবাজারে সেলিম খানের বাসভবনের সামনে নামাজে জানাজা শেষে জুরাইন গোরস্থানে তাকে দাফন করা হবে। উল্লেখ্য, ৮০’র দশকে সেলিম খানের হাত ধরে প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতার জন্ম। দেশের বৃহৎ সংগীত প্রতিষ্ঠান হিসেবে সংগীতা নিজের অবস্থান ধরে রাখে টানা চার দশক।

Tag :
আপলোডকারীর তথ্য

করোনায় মারা গেলেন সংগীত প্রযোজক সেলিম খান

আপডেট সময় ১২:১৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর ২০২০