ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির খন্দকার লুৎফরকে বহিষ্কার, জাগপার নতুন সভাপতি জাকির হোসেন রিয়াজ বর্তমান সরকারও ফ্যাসিবাদের পথে: জিএম কাদের মুখে বালিশ চেপে ধরে কিশোরীকে অচেতন, ধর্ষণের পর ফেলে যায় চৌবাচ্চায় এনসিপির মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ ৬ জুলাই শুরু অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে তার প্রমাণ শেখ হাসিনা গুলিস্তানে বিএনপি-জামায়াত সংঘর্ষ, ছুরিকাঘাতে জামায়াত নেতা আহত ‘আমাকে দেখে কি বেকুব মনে হয়’, পিডিকে প্রশ্ন মন্ত্রিপরিষদ সচিবের সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ চব্বিশের ছাত্র-জনতার আন্দোলনে দেশে গণতন্ত্র ফিরেছে: গণপূর্ত মন্ত্রী

কিশোর রিকশাচালককে পিঠিয়ে হাত ভেঙে দিল পুলিশ

আকাশ জাতীয় ডেস্ক:  

আহত রিকশাচালক কিশোর হাফিজুর রহমান উপজেলার লামাতাশি ইউনিয়নের তড়লী গ্রামের আবদুস ছামাদের ছেলে।

স্থানীয় লোকজন পুলিশের কবল থেকে তাকে উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে ভর্তি করেন। বুধবার বিকালে তাকে উন্নত চিকিৎসার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়। ডাক্তার জানিয়েছেন অতিরিক্ত আঘাতে তার হাত ভেঙে গেছে।

আহত হাফিজের ভাই দিদার আলী জানান, আমরা দুই ভাই, মা-বাবা ও চার বোন নিয়ে অনেক কষ্টে ডাল-ভাত খাই। আমার ভাইটা বরুনা মাদ্রাসায় পড়ত, টাকার অভাবে পড়াতে পারি নাই। প্রায় বছরখানেক আগে আমাদের অভাব দেখে ছোটভাই হাফিজও পড়া বাদ দিয়ে রিকশা চালানো শুরু করে মা-বাবা আর বোনদের মুখে হাসি ফোটানোর জন্য।

মঙ্গলবার বিকালে একটি ট্রিপ আনতে সে বিশ্বরোড দিয়ে বাহুবল বাজারে যেতে থাকে। দৌলতপুরের কাছে বাগানবাড়ি এলাকায় পৌঁছলে বিশ্বরোডের চেকিং পোস্টে দায়িত্বরত পুলিশ তার রিকশা আটক করে। একপর্যায়ে সে কেন রিকশা নিয়ে বিশ্বরোডে উঠল এ নিয়ে তাকে মারধর করে।

তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, তাকে এমনভাবে মারল যে আমার ভাইয়ের হাতটাই ভেঙে দিল। আমার ভাইটাকে পঙ্গু করে দিল। টাকার জন্য আমার ভাইটাকে চিকিৎসা করাতে পারছি না। বুধবার দুপুরে টেনু চেয়ারম্যান সাহেবের ভাই ফেরদৌস দুই হাজার টাকা দিয়েছেন। তার টাকা পেয়ে তারে নিয়ে বিকালে হবিগঞ্জ হাসপাতালে আসছি। ভাইয়ের ওপর এমন নির্যাতনের বিচার চান তিনি।

এদিকে লোকজন তার ছবি ফেসবুকে ভাইরাল করে পুলিশের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছেন। তবে থানা পুলিশ, হাইওয়ে পুলিশ নাকি ট্রাফিক পুলিশ হাফিজের ওপর নির্যাতন করেছে সেটি জানা যায়নি।

বাহুবল মডেল থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বিষয়টি আমার জানা নেই, আমি দেখছি।

Tag :
আপলোডকারীর তথ্য

চীনের করিডর প্রস্তাব সরকার ইতিবাচক হিসেবে নিয়েছে: উপদেষ্টা হুমায়ুন কবির

কিশোর রিকশাচালককে পিঠিয়ে হাত ভেঙে দিল পুলিশ

আপডেট সময় ১০:৩১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৯ ডিসেম্বর ২০২০