ঢাকা ১০:২৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বিরতিটা কীভাবে কাজে লাগাবেন সাকিব?

অাকাশ স্পোর্টস ডেস্ক:

সাকিব আল হাসানকে ছাড়াই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। বিশ্বসেরা অলরাউন্ডারকে ছাড়া প্রোটিয়াদের বিপক্ষে বাংলাদেশ যে মানসিকভাবে পিছিয়ে থাকবে, কাল সেটি স্বীকার করে নিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন। তবে সাকিব মনে করেন, তাঁর অনুপস্থিতি খুব একটা প্রভাব ফেলবে না দলে। তাঁর কথা, ‘দুনিয়াতে কোনো কিছুই কারও জন্য অপেক্ষা করে না।’

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেমন করতে পারে বাংলাদেশ? সাকিবের ভবিষ্যদ্বাণী যে ফলে যায়, সেটি দেখা গিয়েছিল ২০১৫ সালের এপ্রিলে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজে। সিরিজটা বাংলাদেশ জিততে পারে, এমনই ইঙ্গিত দিয়েছিলেন বাঁহাতি অলরাউন্ডার। সেটিই সত্যি হয়েছিল শেষ পর্যন্ত। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিবের ভবিষ্যদ্বাণী, ‘ফল বলা কঠিন। ভবিষ্যদ্বাণী করাও কঠিন ব্যাপার। টেস্ট সিরিজ অবশ্যই কঠিন হবে। ওয়ানডেতে আমাদের খুব ভালো সম্ভাবনা আছে। টি-টোয়েন্টি নিয়ে বলা কঠিন। ওই কন্ডিশনে আমরা ৬-৭ বছরের বেশি সময় খেলিনি। স্বাভাবিকভাবেই আমাদের জন্য অনেক চ্যালেঞ্জিং হবে। ওয়ানডের তুলনায় টি-টোয়েন্টি ও টেস্ট বেশি কঠিন হবে।’

টেস্টে বাংলাদেশ কেমন করে সেটি সাকিব হয়তো টিভিতেই দেখবেন কিংবা নানা মাধ্যমে দলের খোঁজখবর নেবেন। তবে ব্যক্তিগতভাবে ক্রিকেট থেকে আপাতত দূরেই থাকতে চান তিনি। পাওয়া ছুটিটা উপভোগ করতে চান সাকিব, ‘পরিবারের সঙ্গে সময় দেওয়া, …ঘুরতে-টুরতে যাওয়া, পরিবার-বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া…। মাঝেমধ্যে ক্রিকেট থেকে বাইরে থাকা খুবই জরুরি। চেষ্টা থাকবে যত বেশি সম্ভব ক্রিকেটের বাইরে থাকতে। যেহেতু সামনে ওয়ানডে ও টি-টোয়েন্টি আছে, সেটির প্রস্তুতিও শুরু করব। কিন্তু সেটা কয়েক দিন পর।’

Tag :
আপলোডকারীর তথ্য

নেতানিয়াহু সীমা অতিক্রম করেছেন: কাতার প্রধানমন্ত্রী

বিরতিটা কীভাবে কাজে লাগাবেন সাকিব?

আপডেট সময় ১০:২৯:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭