ঢাকা ০৬:০৪ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু : অর্থমন্ত্রী ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন কামরাঙ্গীচরে যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা, ১৪ বছর পর স্বামীর মৃত্যুদণ্ড মুক্তিযুদ্ধকে কৌশলে ভুলিয়ে দেয়ার চেষ্টা সফল হবে না: রিজভী মশক নিধনে বর্তমান ওষুধ কার্যকরী হলেও বিকল্প ভাবছি: আবদুস সালাম ট্রাম্পের অনুষ্ঠানে হামলার উদ্দেশ্য কী ছিল, মুখ খুললেন হামলাকারী ‘গুপ্তদের কারণেই ফ্যাসিবাদ বিদায় নিয়েছে, এটি আমাদের অহংকার’ প্রশ্নফাঁস রোধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: মাহদী আমিন

কেন বিশ্রাম, জানালেন সাকিব

অাকাশ স্পোর্টস ডেস্ক:
এমনিতেই বাংলাদেশের বার্ষিক সূচিতে টেস্ট খেলা কম থাকে। তার ওপর ৮ বছর পর দক্ষিণ আফ্রিকা সফর। সেই সফরের আগে হঠাৎই টেস্ট থেকে বিশ্রামের আবেদন করেন সাকিব আল হাসান। সেই আবেদন মঞ্জুরও হয়েছে। সাকিবের বিশ্রামের সংবাদ গণমাধ্যমে আসার পর থেকেই নানামুখি আলোচনা সমালোচনা হচ্ছে। উত্থাপিত হচ্ছে নানা প্রশ্ন। হয়তো সে কারণেই অবসরের কারণ ব্যাখ্যা করতে গণমাধ্যমের মুখোমুখি হলেন সাকিব। জানালেন দীর্ঘ সময় দেশের জন্য খেলতেই এই বিশ্রামটা তার প্রয়োজন ছিল|।
মঙ্গলবার দুপুরে বনানীর নিজ বাসায় সাকিব সংবাদকর্মীদের মুখোমুখি হন। কেন হঠাৎ বিশ্রামের এই সিদ্ধান্ত বিশ্রামের সিদ্ধান্ত, সেই কারণ ব্যাখ্যা করলেন বিশ্বসেরা অলরাউন্ডার। সাকিব বলেন, ‘যদি এভাবে খেলতে থাকি, এক দুই বছর পর ওভাবে খেলতে পারব না। এভাবে খেলার চেয়ে না খেলাই ভালো। যত দিন খেলব যেন ভালোভাবে খেলতে পারি, এটাই আমার লক্ষ্য।’
বিরতির পর মানসিখাবে আরও সতেজ হয়ে ফেরার আশা করে সাকিব বলেন, ‘বিরতিটা যদি পাই, শারীরিকভাবে না যতটা মানসিকভাবে আরও বেশি সতেজ হয়ে ফিরতে পারব। তাতে হয়তো পরের পাঁচ বছর চিন্তামুক্ত হয়ে আমার খেলা সম্ভব হবে। যেটা মনে করি এক-দুই ম্যাচ বা এক-দুই মাসের চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজ থেকে ছুটি মঞ্জুরি করায় বিসিবিকেও ধন্যবাদ জানান সাকিব। তিনি বলেন, এই বিরতি গত তিন-চার বছরে পাইনি। ধন্যবাদ জানাই বিসিবিকে, তারা আমার কথাটা বুঝতে পেরেছে। আমার শারীরিক অবস্থা অন্যদের চেয়ে আমিই ভালো বুঝতে পারব।’
Tag :
আপলোডকারীর তথ্য

পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী

কেন বিশ্রাম, জানালেন সাকিব

আপডেট সময় ১০:১৭:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ সেপ্টেম্বর ২০১৭