ঢাকা ১২:৩১ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চাচি-ভাইপোর পরকীয়ায় জীবন গেলো চাচার

আকাশ জাতীয় ডেস্ক:  

সাতক্ষীরা সদর উপজেলার দহাকুলায় দিনমজুর আব্দুল আজিজ মোল্যা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করতে সক্ষম হয়েছে পুলিশ। প্রাপ্ত তথ্য মতে, পরকীয়া প্রেমের কারণে দিনমজুর আব্দুল আজিজ মোল্যাকে কুপিয়ে হত্যা করে তার দ্বিতীয় স্ত্রী রোকেয়া খাতুন ও ভাইপো নজরুল ইসলাম।

পুলিশি জিজ্ঞাসাবাদে এমন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতার রোকেয়া খাতুন ও নজরুল ইসলাম। সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর্জা সালাহউদ্দিন গণমাধ্যমকে জানান, দিনমজুর আব্দুল আজিজ মোল্যা হত্যাকাণ্ডের পর স্থানীয় কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এর মধ্যে নিহতের দ্বিতীয় স্ত্রী রোকেয়া খাতুন ও ভাইপো নজরুল ইসলামের আচরণ সন্দেহজনক মনে হলে তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

ব্যাপক জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তারা স্বীকার করে, পরকীয়ার জেরে তারা গত শনিবার রাতে আব্দুল আজিজকে বাড়ির পেছনে বাঁশ বাগানে নিয়ে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দা উদ্ধার করা হয়েছে।

তিনি আরো জানান, গ্রেফতারকৃত দুইজনকে ১৬৪ ধারায় জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত ৫ ডিসেম্বর রাতে সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের দহাকুলা মোল্যাপাড়া গ্রামের আব্দুল আজিজ মোল্যাকে বাড়ির পেছনে বাঁশ বাগানে কুপিয়ে ও গলা কেটে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের ছোট ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে পরদিন সদর থানায় একটি মামলা দায়ের করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চাচি-ভাইপোর পরকীয়ায় জীবন গেলো চাচার

আপডেট সময় ১১:৩৩:৪১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০