ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ভারত-চীন: পররাষ্ট্রসচিব

অাকাশ জাতীয় ডেস্ক:

রোহিঙ্গা ইস্যুতে এশিয়ার দুই প্রভাবশালী দেশ ভারত ও চীন বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছেন দেশ দুটির কূটনীতিকরা। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এশিয়ার দেশগুলোর কূটনীতিকদের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ের পর পররাষ্ট্রসচিব শহীদুল হক সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান।

চলমান রোহিঙ্গা সঙ্কট ও এ বিষয়ে সরকারের অবস্থান বিষয়ে এই ব্রিফিং হয়। আজকের ব্রিফিংয়ে আসিয়ানভুক্ত দেশ, দূর প্রাচ্যের দেশসমূহ এবং দক্ষিণ এশিয়ার দেশসমূহের রাষ্ট্রদূতরা উপস্থিত ছিলেন। তবে মিয়ারমানকে এ ব্রিফিংয়ে আমন্ত্রণ জানানো হয়নি।

এর আগে রোববার যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, তুরস্ক, ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশ ও মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের এই সঙ্কট সম্পর্কে ধারণা দেওয়া হয়। গত ২৪ অগাস্ট রাতে পুলিশ পোস্ট ও সেনা ক্যাম্পে হামলার ঘটনার পর থেকে রোহিঙ্গাদের গ্রামে গ্রামে চালানো হচ্ছে হত্যা আর ধ্বংসযজ্ঞ। যারা প্রাণে বেঁচে গেছেন, তারা ছুটে আসছেন বাংলাদেশ সীমান্তের দিকে।

দশকের পর দশক ধরে ৪ লাখের বেশি রোহিঙ্গার ভার বহন করে আসা বাংলাদেশে এই দফায় আরও তিন লাখের মতো রোহিঙ্গা আশ্রয় নিয়েছে বলে ইতোমধ্যে সরকারের তরফ থেকে জানানো হয়েছে। দমন অভিযানের মুখে ইতোমধ্যে পালিয়ে আসা শতাধিক রোহিঙ্গার লাশ বাংলাদেশ-মিয়ানমার সীমান্তের নাফ নদীতে ভেসে আসতে দেখা গেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে ভারত-চীন: পররাষ্ট্রসচিব

আপডেট সময় ০৭:২১:৫৮ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭