ঢাকা ১০:৩৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার

হারলেও দল নিয়ে গর্বিত কোচ জেমি ডে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচে গতকাল (শুক্রবার) স্বাগতিক কাতারের বিপক্ষে ৫-০ গোলে হেরেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে, হারলেও দল নিয়ে গর্বিত বাংলাদেশ দলের কোচ জেমি ডে।

এদিন ম্যাচের পর সংবাদমাধ্যমকে জেমি ডে বলেন, ‘তারা এশিয়ান চ্যাম্পিয়ন, প্রস্তুতির জন্য তারা ৪ মাস সময় পেয়েছে। কিন্তু আমরা কয়েক সপ্তাহ পেয়েছিলাম এই ম্যাচের প্রস্তুতির জন্য। আমি দলে জন্য সত্যিই গর্বিত, ম্যাচে তারা তাদের সেরাটা দিয়েছে।’

ম্যাচটিতে কাতারের আব্দুল আজিজ হাতেম ম্যাচের ৯ মিনিটে প্রথম গোলটি করেন। প্রথমার্ধের ৩৩ মিনিটে দ্বিতীয় গোলটি করেন আকরাম আফিফ। প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে ছিল কাতার।

দ্বিতীয়ার্ধে আলমোয়েজ আলী দুটি গোল করেন। ৭২তম মিনিটে গোল করেছিলেন পেনাল্টি থেকে। অন্য গোলটি করেন ৭৮তম মিনিটে। ম্যাচের সর্বশেষ গোলটি (৯০+২ মিনিটে) করেন আকরাম আফিফ।

পরবর্তীতে ভারত ও আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ প্রীতি ম্যাচে অংশগ্রহণ করবে বলে জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। তবে, বিষয়টি নিয়ে বাফুফে এখনো বিস্তারিত জানায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

হারলেও দল নিয়ে গর্বিত কোচ জেমি ডে

আপডেট সময় ০৮:২৩:৪২ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০