ঢাকা ০৩:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

মেসিকে ‘১০ নম্বর’ জার্সি তুলে রাখতে বললেন ম্যারাডোনার বড় ছেলে

আকাশ স্পোর্টস ডেস্ক: 

দিয়েগো ম্যারাডোনার বড় ছেলে দিয়েগো আরমান্দো ম্যারাডোনা সিনাগ্রা চান, তার প্রয়াত বাবার সম্মানার্থে লিওনেল মেসি বার্সেলোনার ‘১০ নম্বর’ জার্সি তুলে রাখুক।

৩৪ বছর বয়সী সিনাগ্রা ইচ্ছে, কেবল মেসি নন, যে ১০ নম্বর জার্সি পরে ম্যারাডোনা আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করেছেন এবং ক্লাবের হয়ে খেলেছেন সেই নম্বরকে যেন ঐ ক্লাবগুলো অবসরে পাঠায়।

স্প্যানিশ গণমাধ্যম মার্কাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই কথা বলেন ম্যারাডোনার বড় ছেলে। তার বরাতে মুন্দো দেপার্তিভো-ও এমন খবর প্রকাশ করে। সিনাগ্রা বলেন, ‘যেসব দলে তিনি (ম্যারাডোনা) খেলেছেন, আমি মনে করি, বার্সাসহ। আমার কোনো সন্দেহ নেই। ’

নাপোলিতে থাকাকালীন, ম্যারাডোনা দু’টি সিরি’আ জিতেছেন তার আইকনিক ১০ নম্বর জার্সি গায়ে। একই নাম্বার জার্সি পরে আর্জেন্টিনাকে বিশ্বকাপ জিতিয়েছেন তিনি। এরপর থেকে ক্লাব ও দেশের হয়ে এই জার্সি যেন ম্যারাডোনার উত্তরাধিকার।

সিনাগ্রার মন্তব্যের কয়েকদিন আগে শ্রদ্ধা প্রদর্শনে ম্যারাডোনার ১০ নম্বর জার্সিকে অবসরে পাঠাতে ফিফা’কে অনুরোধ করেন ফরাসি ক্লাব মার্শেইর কোচ আন্দ্রে ভিয়াস-বোয়াস। চ্যাম্পিয়নস লিগে পোর্তোর বিপক্ষে পরাজয়ের পর টটেনহামের সাবেক কোচ ম্যারাডোনার প্রতি তার আবেগ দেখিয়ে বলেন, ‘ম্যারাডোনা? এটা খুবই কঠিন সংবাদ। আমি ফিফাকে অনুরোধ করব, সব প্রতিযোগিতায়, সব দল যেন তাদের ১০ নম্বর জার্সি তুলে রাখে। এটাই হবে উনার প্রতি আমাদের দেখানো সবচেয়ে বড় শ্রদ্ধা। উনার প্রস্থান বিশ্ব ফুটবলের জন্য অবিশ্বাস্য রকমের ক্ষতি। ’

২৫ নভেম্বর হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ছিয়াশির মহানায়ক ম্যারাডোনা। আর্জেন্টাইন ফুটবল কিংবদন্তির মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জ্ঞাপন করে ফুটবল বিশ্ব। গত সপ্তাহে গোল করার পর ম্যারাডোনাকে অভিনব পদ্ধতিতে শ্রদ্ধা জানান মেসি। নিউওয়েলস ওল্ড বয়েজের তখনকার ১০ নম্বর জার্সি পরে পূর্বসূরিকে স্মরণ করেন বার্সেলোনা অধিনায়ক। এই জার্সি পরে আর্জেন্টাইন ক্লাবটিতে খেলতেন ম্যারাডোনা।

ম্যারাডোনার মৃত্যুর পর মেসি টুইটে লিখেছিলেন, ‘তিনি আমাদের ছেড়ে চলে গেছেন কিন্তু তিনি কোথাও জাননি, কারণ দিয়েগো অমর। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

মেসিকে ‘১০ নম্বর’ জার্সি তুলে রাখতে বললেন ম্যারাডোনার বড় ছেলে

আপডেট সময় ০৮:১৮:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০