ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জাল হোসাইন নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা ভাটারায় গ্যাস বিস্ফোরণ: ৬ ঘণ্টার ব্যবধানে মামা-ভাগ্নির মৃত্যু নাইজেরিয়ায় রানওয়ে থেকে ছিটকে পড়ল বিমান, অলৌকিকভাবে বাঁচলেন ৬৮ যাত্রী নির্বাচনি প্রতিশ্রুতি পালনে বদ্ধপরিকর সরকার: মির্জা ফখরুল কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি জাতীয় পতাকা আমাকে প্রতি মুহূর্তে সততা-দায়িত্বের কথা মনে করিয়ে দেয় আর্জেন্টিনাকে নিয়ে ব্যঙ্গ করে গান গাওয়ায় ১৭ শিক্ষার্থীকে পেটালেন শিক্ষক গাজী নজরুলের আরেকটি ভিডিও ভাইরাল, ‘নতুন তরুণীকে’ ঘিরে আলোচনা তুঙ্গে

গোপনে ইসরাইল সফরে সৌদি প্রিন্স

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

গত কয়েক দিন ধরে এক সৌদি প্রিন্স গোপনে ইসরাইল সফর করেছেন বলে জানিয়েছে ভয়েস অব ইসরাইল রেডিও। রাশিয়ার স্পুটনিক নিউজ এজেন্সির বরাত দিয়ে রেডিওটি জানায়, বেশ কয়েক দিন ধরেই সৌদি প্রিন্স গোপনে ইসরাইল ভ্রমণ করছেন। এ সময় তিনি মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে ইসরাইলের উচ্চপদস্থ কর্তাব্যক্তিদের সঙ্গে আলোচনাও করেন। খবর মিডলইস্ট মনিটর’র।

তবে ইসরাইলের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। সৌদি অন্যান্য গণমাধ্যমে অবশ্য ওই সৌদি প্রিন্সের উপস্থিতিকে সৌদি সরকারের উচ্চপদস্থ কর্তাব্যক্তির সফর বলে আখ্যায়িত করা হয়। তবে কর্তাব্যক্তির পরিচয় ও পদ সম্পর্কে কিছু জানানো হয়নি।

এদিকে সৌদি প্রিন্সের সফরকালে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মন্তব্য করেছেন, আরব রাষ্ট্রগুলোর সঙ্গে ইসরাইলের সবচেয়ে ভালো সম্পর্ক বিরাজ করছে। বিষয়টিকে তিনি ‘অভূতপূর্ব’ বলে মন্তব্য করেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে যা বললেন স্পিকার

গোপনে ইসরাইল সফরে সৌদি প্রিন্স

আপডেট সময় ০৬:৩৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ১১ সেপ্টেম্বর ২০১৭