ঢাকা ১০:২৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১০৬ ঘণ্টা পর জীবিত উদ্ধার যুবক বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতা বাড়ানোর উদ্যোগ চার সপ্তাহে রেমিট্যান্স এলো ২৫৯ কোটি ডলার

আর্জেন্টাইন রাউলের সঙ্গে অফিসিয়ালি চুক্তি করল বসুন্ধরা কিংস

আকাশ স্পোর্টস ডেস্ক:

আর্জেন্টিনার সাবেক স্ট্রাইকার হার্নান বার্কোস চলে যাওয়ার পর তারই স্বদেশী আরেক স্ট্রাইকার রাউল বেসেরাকে দলে নেওয়ার ব্যাপারে গত অক্টোবরেই জানিয়েছিল বসুন্ধরা কিংস। এবার ৩৩ বছর বয়সী তারকার সঙ্গে অফিসিয়ালি চুক্তি করেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।

এ তথ্য বসুন্ধরা কিংস নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে নিশ্চিত করেছে।

এই দুই পক্ষের চুক্তি হয়েছে এক বছরের জন্য। বেসেরার আর্জেন্টিনায় জন্ম হলেও চিলির নাগরিকত্বও আছে। দীর্ঘ ক্যারিয়ারে আর্জেন্টিনা ও চিলির বিভিন্ন স্তরের লিগে খেলেছেন বাসেরা, খেলেছেন ইকুয়েডরের সর্বোচ্চ স্তরের লিগেও। তবে জাতীয় দলের হয়ে কখনই খেলা হয়নি তার।

লাতিন আমেরিকায় নামকরা অনেক ক্লাবে খেলার পর সর্বশেষ কাতারি ক্লাব উম সালালের হয়ে মাঠে নেমেছিলেন রাউল।

বেসেরার মূলত সেন্টার ফরোয়ার্ড পজিশনেই খেলেন। ডান পায়ের ফুটবলার হলেও দুই পায়েই সমান দক্ষ তিনি।

চলমান মৌসুমে বসুন্ধরার চতুর্থ বিদেশী ফুটবলার হিসেবে দলে যোগ দিলেন বাসেরা। এর আগে ব্রাজিলের রবিনহো ও জোনাথন ফার্নান্দেজ, ইরানের খালেদ শাফির সঙ্গে চুক্তি সেরেছে বাংলাদেশ চ্যাম্পিয়নরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের

আর্জেন্টাইন রাউলের সঙ্গে অফিসিয়ালি চুক্তি করল বসুন্ধরা কিংস

আপডেট সময় ০৬:১৮:০৭ অপরাহ্ন, বুধবার, ২ ডিসেম্বর ২০২০