ঢাকা ১১:১৬ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন ব্রাজিলের সংবাদ মাধ্যমে বাংলাদেশে ফুটবল উন্মাদনা মেহেরপুর সীমান্তে সাতজনকে পুশইনের চেষ্টা বিএসএফের জুলাইয়ে ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা এনসিপির ডেঙ্গু প্রতিরোধে মাসের প্রথম শনিবার ‘ক্লিনিং ডে’ পালন করা হবে: আবদুস সালাম মৎস্য ও সামুদ্রিক খাতে বড় বিনিয়োগ টানছে ‘মিডা’ ও ‘জাইকা’ একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে: অর্থমন্ত্রী দলগুলোর নির্বাচনী প্রতিশ্রুতি ‘রাজনৈতিক ধোঁকাবাজি’: আনু মুহাম্মদ গুরুত্বপূর্ণ কয়েকটি সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাশ লংকানদের হারে টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ স্থানে টাইগাররা

ম্যারাডোনার মরদেহ চুরির আশঙ্কা, ২০০ সশস্ত্র পুলিশ মোতায়েন

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ফুটবলের কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার মরদেহ চুরি হতে পারে, এই আশঙ্কায় তার সমাধি পাহারা দেওয়ার জন্য ২০০ সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে।

আর্জেন্টিনার বুয়েনস আয়ারসের উপশহরে সমাধিস্থল ভেলা ভিস্তায় মা-বাবার পাশেই ম্যারাডোনাকে সমাধিস্থ করা হয়েছে।

গত ২৫ নভেম্বর তিনি মারা যান।

আর্জেন্টিনার অভ্যন্তরীণ নিরাপত্তা কর্তৃপক্ষের বরাত দিয়ে খবরটি নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান।

কর্তৃপক্ষের আশঙ্কা, অন্ধ সমর্থকরা ম্যারাডোনার সমাধি ভেঙে ফেলতে পারে। প্রিয় তারকাকে স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে মমি করে রাখতে চুরি করতে পারে তার মরদেহ কিংবা দেহের কোনো অংশবিশেষ। এ কারণে কঠোর পাহারা বসানো হয়েছে।

১৯৮৭ সালে আর্জেন্টিনার জনপ্রিয় প্রেসিডেন্ট হুয়ান পেরনের সমাধি ভেঙে তার মরদেহ চুরি করেছিল কিছু অন্ধ ভক্ত। সেই অভিজ্ঞতা থেকেই এই নিরাপত্তা ব্যবস্থা নিয়ছে আর্জেন্টাইন পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বৈষম্যহীন ও দক্ষ শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য : মাহদী আমিন

ম্যারাডোনার মরদেহ চুরির আশঙ্কা, ২০০ সশস্ত্র পুলিশ মোতায়েন

আপডেট সময় ০২:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১ ডিসেম্বর ২০২০