ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

খুলনায় এএসআই’র শিশু পুত্রকে হত্যা, পুলিশ হেফাজতে মা ও কাকা

আকাশ জাতীয় ডেস্ক:

খুলনার বটিয়াঘাটায় পুলিশের উপ-সহকারী পরিদর্শক (এএসআই) অমিত কুমার মণ্ডলের শিশু পুত্র জশ মণ্ডলকে (৫) হত্যা করা হয়েছে। শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে হত্যাকারীকে এ নিয়ে রহস্যের জাল সৃষ্টি হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য শিশুটির মা তনুশ্রী মণ্ডল ও কাকা অনুপ মণ্ডলকে হেফাজতে নিয়েছে।

জানা যায়, বটিয়াঘাটার ফুলতলা গ্রামের অমিত কুমার মণ্ডল ঢাকার বাড্ডা থানায় কর্মরত রয়েছেন। স্ত্রী তনুশ্রী মণ্ডল ও শিশু পুত্র জশ তার সাথে ঢাকায় থাকে। রবিবার রাত ৮টার দিকে তনুশ্রী ও জশ ঢাকা থেকে খুলনার বটিয়াঘাটা ফুলতলা গ্রামে রাসপুজায় বেড়াতে আসেন। সোমবার সকালে জশের লাশ উদ্ধার করা হয়।

স্থানীয় ইউপি সদস্য বিপুল ইজারাদার বলেন, ‘সোমবার সকালে অনুপ ওই শিশুটিকে বটিয়াঘাটা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।’

বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল কবির জানান, নিহত শিশুটির গলায় কালো দাগ রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হতে পারে। এ ঘটনায় তার মা তনুশ্রী ও কাকা অনুপকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। শিশুটির লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। হত্যার রহস্য উদঘাটন করার চেষ্টা চলছে। এদিকে পরকীয়া সম্পর্কের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে এলাকাবাসী ধারণা করছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

লেবাননে শান্তিরক্ষীদের ওপর হামলায় কাতারের তীব্র নিন্দা

খুলনায় এএসআই’র শিশু পুত্রকে হত্যা, পুলিশ হেফাজতে মা ও কাকা

আপডেট সময় ১১:১০:১৩ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০