ঢাকা ০৪:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চেলসির বিপক্ষে ড্র করে শীর্ষে টটেনহ্যাম, ঘরের মাঠে আর্সেনালের হার

আকাশ স্পোর্টস ডেস্ক:  

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসি বনাম টটেনহ্যামের মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। তবে পয়েন্ট ভাগাভাগি করলেও লিভারপুলকে পেছনে ফেলে শীর্ষে জায়গা করে নিয়েছে টটেনহ্যাম।

অন্যদিকে ঘরের মাঠে উলভারহ্যাম্পটনের বিপক্ষে ২-১ গোলে হেরেছে আরেক জায়ান্ট দল আর্সেনাল।
স্টামফোর্ড ব্রিজে হোসে মরিনহোর শিষ্যদের আতিথেয়তা জানায় চেলসি। তবে দুদলই কোনো উল্লেখযোগ্য আক্রমণ চালাতে পারেনি। ফলে ড্রতেই শেষ হয় ম্যাচটি।

এমিরেটস স্টেডিয়ামে অন্য ম্যাচে খেলার ২৭তম মিনিটে পেদ্রো নেতো উলভকে এগিয়ে দেন। তবে তিন মিনিট পরেই গাব্রিয়েল গানারদের সমতায় ফেরান। কিন্তু বিরতির আগেই দানিয়েল পোদেনেস সফরকারীদের হয়ে জয়সূচক গোলটি করেন।

১০ ম্যাচে টটেনহ্যাম হটস্পার ২১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। সমান পয়েন্ট নিয়ে দুইয়ে লিভারপুল। ১৯ পয়েন্ট নিয়ে তিনে আছে চেলসি। ১০ ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে উলভস। পঞ্চম হারের স্বাদ পাওয়া আর্সেনাল ১৩ পয়েন্ট নিয়ে ১৪তম স্থানে আছে। ম্যানচেস্টার ইউনাইটেড ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে অষ্টম স্থানে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

চেলসির বিপক্ষে ড্র করে শীর্ষে টটেনহ্যাম, ঘরের মাঠে আর্সেনালের হার

আপডেট সময় ০৮:৫১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৩০ নভেম্বর ২০২০