ঢাকা ১১:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুই ক্ষুদে শিক্ষার্থীকে নিয়মিত বলাৎকার করতেন মাদ্রাসাশিক্ষক!

আকাশ জাতীয় ডেস্ক: 

ময়মনসিংহের গৌরীপুরের সহনাটি ইউনিয়নের করফুলনেছা নূরানী ও হাফিজিয়া মাদ্রাসায় পড়ুয়া দুই ক্ষুদে শিক্ষার্থীকে নিয়মিত বলাৎকার করতেন এক ওই মাদ্রাসার শিক্ষক বাকী বিল্লাহ মানিক। এক শিক্ষার্থীর বাবার অভিযোগে শুক্রবার রাতে ওই শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। পরে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজাতে পাঠানো হয়।

উপজেলার সহনাটি ইউনিয়নের মানিকরাজ গ্রামের আজিম উদ্দিন মাস্টারের পালিত ছেলে একই বাকী বিল্লাহ একই ইউনিয়নের করফুলনেছা নূরানী ও হাফিজিয়া মাদরাসায় নূরানী শাখার প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। কিন্তু ওই শিক্ষক মাদ্রাসায় শিশুদের প্রায়ই বলাৎকার করতেন বলে অভিযোগ উঠে।

স্থানীয়রা জানায়, গত ১৫ নভেম্বর সকালে প্রধান শিক্ষক মানিক মাদ্রাসার পাঠদান কক্ষের ব্ল্যাকবোর্ডের পেছনে নিয়ে নয় বছর বয়সী এক ছাত্রকে বলাৎকার করেন। এরপর আরো কয়েক দফা পাঠদান কক্ষেই ওই ছাত্রকে বলাৎকার করে তিনি। এ ঘটনার পর থেকে ওই ছাত্র মাদ্রাসায় আসা-যাওয়া বন্ধ করে দেয়। গত ২৫ নভেম্বর ওই ছাত্রকে তার বাবা বাড়ি থেকে ফের মাদ্রাসায় দিয়ে আসলেও সে বাড়ি ফিরে যায়। তার বাবা বাড়ি ফেরার কারণ জানতে চাইলে সে বলাৎকারের ঘটনা পরিবারকে জানায়। এ ঘটনায় নির্যাতিত ছাত্রের বাবা শুক্রবার রাতে গৌরীপুর থানায় একটি লিখিত অভিযোগ করেন ওই শিক্ষকের বিরুদ্ধে। পুলিশ ওইদিন রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন জানান, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জানা যায়, শুধু ওই শিক্ষার্থীই নয়, আরেক শিক্ষার্থীকেও নিয়মিত বলাৎকার করতেন শিক্ষক বাকী বিল্লাহ মানিক। ওই অবস্থায় শিক্ষার্থীর বাবার অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে শনিবার অভিযুক্ত শিক্ষককে ময়মনসিংহ আদালতে সোপর্দ করা হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুই ক্ষুদে শিক্ষার্থীকে নিয়মিত বলাৎকার করতেন মাদ্রাসাশিক্ষক!

আপডেট সময় ০৯:২২:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২০