ঢাকা ০১:২১ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কলকাতায় পৌঁছালো কোভ্যাকসিন, প্রথম পরীক্ষা মেয়রের শরীরে

আকাশ আর্ন্তজাতিক ডেস্ক: 

ন্যাশনাল ইন্সিটিটিউট অব কলেরা অ্যান্ড এন্টেরিক ডিজিজেস (নাইসেড) এর সহযোগিতায় ভারত বায়োটেকের তৈরি করোনা ভ্যাকসিন (কোভ্যাকসিন) কলকাতায় পৌঁছেছে। কলকাতা শাখার বেলেঘাটাতে মাইনাস ৪ ডিগ্রি তাপমাত্রায় ১ হাজার ভ্যাকসিনের অ্যাম্পিউল সংরক্ষণ করা হয়েছে।

পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে এই ভ্যাকসিন।

নাইসেডের তরফে কলকাতার মেয়র ফিরাদ হাকিমকে স্বেচ্ছাসেবী হিসেবে ভ্যাকসিন নেওয়ার প্রথম আহ্বান জানানো হয়েছে। মেয়র জানিয়েছেন, পশ্চিমবাংলার মানুষের জন্য এতটুকু করতে পারলে নিজেকে ধন্য মনে করবেন।

মূলত, পরীক্ষামূলকভাবে এটাই হবে করোনা ভ্যাকসিনের তৃতীয়দফার ট্রায়াল। আর যে কারণে হায়দ্রাবাদ থেকে শহরে আনা হয়েছে ১ হাজার ভ্যাকসিনের অ্যাম্পিউল। ডিসেম্বর থেকেই শুরু হয়ে যাবে তৃতীয় দফার পরীক্ষা।

নাইসেডের কলকাতা শাখার কর্তা শান্তা দত্ত জানিয়েছেন, এটা থার্ড ফেসের ট্রায়াল এবং তা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি এবং ভারত বায়োটেকের যৌথ উদ্যোগে তৈরি করা এই কো-ভ্যাকসিন ভারতে ২৫ হাজার ৮০০ জনের শরীরে প্রয়োগ করা হবে। যার মধ্যে পশ্চিমবঙ্গে ১ হাজার জনের শরীরে পরীক্ষা করা হবে। আর হাজার জনের প্রথমজন মেয়র ফিরাদ হাকিম। ডিসেম্বরের প্রথম সপ্তাহে ট্রায়াল শুরু করবে নাইসেড।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কলকাতায় পৌঁছালো কোভ্যাকসিন, প্রথম পরীক্ষা মেয়রের শরীরে

আপডেট সময় ১১:৫৫:০৪ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০