ঢাকা ১০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

এবার এক সিনেমায় শাহরুখ, সালমান, হৃত্বিক

আকাশ বিনোদন ডেস্ক :   

গত সপ্তাহেই বলিউড থেকে চমকের খবর আসে, প্রথমবারের মতো এক সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন শাহরুখ, সালমান ও আমির খান। আমিরের ‘লাল সিং চাড্ডা’ সিনেমায় দুটি ক্যামিও চরিত্রে দেখা দেবেন তার দুই ‘খান’ বন্ধু। সেই সঙ্গে সালমানের ‘টাইগার’ সিনেমার পরবর্তী সিক্যুয়ালে অতিথি চরিত্রে অভিনয় করবেন কিং খান।

এবার ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস আরেক চমকের খবর দিল। ‘ওয়ার’ ছবিতে এবার হৃত্বিক রোশান, শাহরুখ খান ও সালমান খানকে একসঙ্গে দেখা যাবে। হৃত্বিক রোশান অভিনীত সিক্যুয়েলে বিশেষ চরিত্রে চমক নিয়ে হাজির হচ্ছেন বলিউডের এই দুই সুপারস্টার।

দর্শকদের আগ্রহ বাড়াই এই সিদ্ধান্ত প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মসের। ভারতের গণমাধ্যম ফিল্মফেয়ার এ তথ্য জানিয়েছে। বলিউডের সেরা তারকাদের অংশগ্রহণে এবার নতুনভাবে আলোচনায় এলো ‘ওয়ার’। ছবিটিতে শাহরুখ ও সালমান কোন চরিত্রে অভিনয় করবেন সে সম্পর্কে কিছু বলা হয়নি।

এর আগেও মুম্বাইয়ের এই যশরাজ ফিল্মস চমকের কথা জানিয়েছিল, পাঠান সিনেমায় বলিউড বাদশাহ শাহরুখের সঙ্গে যোগ দিয়েছেন দীপিকা পাড়ুকোন। ছবিটিতে একটি বিশেষ চরিত্রে চমক নিয়ে হাজির হবেন বলিউড সুপারস্টার সালমান খান। ইতোমধ্যে স্টুডিওতে শুরু হয়েছে ‘পাঠান’ সিনেমার শুটিং।

সংবাদ প্রতিবেদনে বলা হয়েছে, যশরাজ প্রযোজিত সুপারহিট সিনেমা ‘ওয়ার’র সিক্যুয়েলে হৃত্বিক রোশনের সঙ্গে এবার দেখা যাবে শাহরুখ ও সালমান খানকে। সংবাদটি প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে বেশ আলোচনা চলছে। এর আগে শাহরুখ খানের সঙ্গে হৃত্বিক সিনেমা করলেও এটিই হবে সালমানের সঙ্গে তার প্রথম কোনো সিনেমা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নতুন তথ্য: অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর

এবার এক সিনেমায় শাহরুখ, সালমান, হৃত্বিক

আপডেট সময় ১০:৫৪:০৩ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০