ঢাকা ০৮:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নেইমারের গোলে পিএসজির জয়

আকাশ স্পোর্টস ডেস্ক:  

দুই দলের নামের বিচারে স্কোরলাইন খানিকটা হতাশাজনক। তবে পিএসজির জন্য এই স্কোরলাইনই পরম স্বস্তির। লাইপজিগের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে জিতে চ্যাম্পিয়নস লিগের পরের রাউন্ডে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে পিএসজি।

চোট থেকে ফিরে প্রথমবারের মতো একাদশে ফিরেছিলেন নেইমার। ম্যাচের ১১ মিনিটে তার নেওয়া পেনাল্টি থেকেই এগিয়ে যায় পিএসজি। আগের লেগে লাইপজিগের জয়ের নায়ক এমিল ফর্সবার্গ পেছন থেকে আনহেল ডি মারিয়াকে বক্সের ভেতর ফেলে দিলে পেনাল্টি পেয়েছিল পিএজসি। ঠান্ডা মাথায় নিখুঁত স্পটকিক নিয়ে নেইমার সেরেছেন বাকি কাজটা।

থমাস তুখলের দল এরপর বলার মতো আক্রমণ আর সাজাতে পারেনি ম্যাচে। লাইপজিগ বারবার ভয়ঙ্কর হয়ে ওঠার ইঙ্গিত দিচ্ছিল যদিও। তবে পিএসজি রক্ষণে মনোযোগী হয়ে সহজেই সেই আক্রমণগুলো একের পর এক ফিরিয়ে দিয়ে গেছে। আগের লেগে লাইপজিগের কাছে হেরেই সমীকরণ কঠিন বানিয়ে ফেলেছিল গতবারের রানার্স আপ পিএসজি। তবে নেইমারের ৩৬ তম চ্যাম্পিয়নস লিগ গোল শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দিয়েছে ম্যাচে। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে দক্ষিণ আমেরিকানদের ভেতর নেইমার এখন তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। ৪০ গোল নিয়ে দুইয়ে আছেন সার্জিও আগুয়েরো আর ১১৮ গোল নিয়ে এই তালিকার সবার ওপরে লিওনেল মেসি।

গ্রুপের অন্য ম্যাচে ইস্তাম্বুল বাসেকসাহিকরে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে পরের রাউন্ডে খেলার সম্ভাবনা উজ্জ্বল করেছে ইউনাইটেডও। ব্রুনো ফার্নান্দেজ করেছেন জোড়া গোল। ৭ মিনিটে বক্সের বাইরে থেকে হাফ ভলিতে প্রথম গোল করেন ফার্নান্দেজ। ১৭ মিনিটে বাসেকসাহির গোলরক্ষকের ভুলে বল পেয়ে ফাঁকা জালে বল জড়িয়ে তিনি করেন দ্বিতীয় গোল। বিরতির আগেই পেনাল্টি থেকে ফার্নান্দেজ হ্যাটট্রিক পূরণ করতে পারতেন। তিনি মার্কাস র‍্যাশফোর্ড সেই কিক নিয়ে গোল করে ব্যবধান আরও বাড়িয়ে নেন। ম্যাচের ১৫ মিনিট বাকি থাকতে বাসেকসাহির এক গোল শোধ করলেও যোগ ক্রয়া সময়ে ড্যানিয়েল জেমস আরও এক গোল করে ব্যবধান বাড়িয়ে নেন।

চার ম্যাচ শেষে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে আছে ইউনাইটেড। শেষ দুই ম্যাচে তাদের প্রতিপক্ষ লাইপজিগ ও পিএসজি। দুই দলেরই পয়েন্ট ৬ করে। তবে গোলব্যবধানে এগিয়ে দুইয়ে আছে পিএসজি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নেইমারের গোলে পিএসজির জয়

আপডেট সময় ০৯:০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০