ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

স্বামীর পরকীয়ায় বলি সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, স্বামী আটক

আকাশ জাতীয় ডেস্ক:  

সাতক্ষীরায় স্বামীর পরকীয়া প্রেমের কারণে বলি হলেন সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ পারভীন আক্তার। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। হত্যার পর স্ত্রীকে কাঁথা দিয়ে ঢেকে বুধবার সকালে ইটভাটায় কাজে যায় স্বামী আব্দুল খালেক। সাতক্ষীরার লাবসা ইউনিয়নের রাজনগর গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী নিহতের স্বামীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

গৃহবধূ পারভীন আক্তার (২৫) একই উপজেলার রাজনগর গ্রামের আব্দুর রহিমের মেয়ে। স্বামী আব্দুল খালেক পার্শ্ববর্তী হাজিপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে।

সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আসাদুজ্জামান জানান, সাম্প্রতি ইটভাটা শ্রমিক খালেক বাড়ির পাশ্ববর্তী এক নারীর সঙ্গে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। এনিয়ে গত এক সপ্তাহ ধরে স্ত্রী পারভিনের সাথে তার বিরোধ চলছিল। মঙ্গলবার রাত ৯টার দিকে খালেক তার স্ত্রী পারভিনকে মারপিট করে। ভোরে ঘরের বাইরে থেকে তালা দিয়ে ইটভাটায় কাজে যায় আব্দুল খালেক। বুধবার সকালে তাদের মেয়ে ফারজানার কান্না শুনে ঘরের তালা ভেঙে পারভীনকে কাঁথা মোড়ানো অবস্থায় দেখতে পায় প্রতিবেশীরা। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। ঘটনার পর গ্রামবাসী ইটভাটা থেকে স্বামী আব্দুল খালেককে ধরে এনে পুলিশে সোপর্দ করে। বেলা ১২টার দিকে গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মালয়েশিয়ায় ২৬৫ বাংলাদেশি পাসপোর্টসহ ২০ জন আটক

স্বামীর পরকীয়ায় বলি সাত মাসের অন্তঃসত্ত্বা স্ত্রী, স্বামী আটক

আপডেট সময় ০৪:২৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২০