ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

করোনায় আক্রান্ত হাবিবুল বাশার হাসপাতালে ভর্তি

আকাশ স্পোর্টস ডেস্ক:  

করোনা ভাইরাসে আক্রান্ত জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশার সুমন হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ১১ নভেম্বর করোনা পরীক্ষায় পজিটিভ আসে সুমনের।

কয়েকদিন পর জটিলতা বাড়লে পরীক্ষা করিয়ে গত সোমবার ডাক্তারের কাছে গেলে জানা যায় তার ফুসফুসে ইনফেকশন হয়েছে। যার কারণে দেরি না করে চিকিৎসকের পরামর্শে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) একথা নিশ্চিত করেছেন হাবিবুল বাশার নিজেই। তিনি জানান, চিকিৎসার পর আগের চেয়ে তিনি এখন ভালো আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী শনিবার (২১ নভেম্বর) হাসপাতাল থেকে ছাড়া পাবেন তিনি।

হাবিবুল বাশার বলেন, ‘আমি এখন ভালো আছি। গত সোমবারে হাসপাতালে ভর্তি হয়েছি, এখন এভারকেয়ারে আছি। কিছু পরীক্ষার রিপোর্ট নিয়ে সোমবার ডাক্তারের কাছে এসেছিলাম। রিপোর্ট দেখে ডাক্তার বললো আপনার ফুসফুসে ইনফেকশনটা বেড়েছে। তাদের পরামর্শেই সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হই, চিকিৎসা চলছে এখন। ভর্তি হওয়ার পর আল্লাহর রহমতে জ্বরটা আর আসেনি। ফুসফুসে ইনফেকশনের কারণেই জ্বরটা কমছিল না। এখন ভালো আছি, যদি সব ঠিক থাকে তবে শনিবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাব। ‘

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

করোনায় আক্রান্ত হাবিবুল বাশার হাসপাতালে ভর্তি

আপডেট সময় ০৮:৩৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০