ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

বিশ্বকাপ বাছাই খেলতে কাতার পৌঁছেছেন জামাল-রানারা

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইপর্বের ম্যাচ খেলতে কাতার পৌঁছেছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) বিষয়টি নিশ্চিত করেছে।

আগামী ০৪ ডিসেম্বর ২০২২ বিশ্বকাপ ও ২০২৩ এশিয়ান কাপের বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডের দ্বিতীয় ধাপের দ্বিতীয় ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে প্রথম লেগের ম্যাচে ঘরের মাঠে কাতারের কাছে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় কাতারের উদ্দেশে রওনা দেয় জাতীয় ফুটবল দল। এরপর স্থানীয় সময় পৌনে ২টায় কাতারে পৌঁছান জামাল ভূঁইয়ারা। কাতারে পৌঁছেই করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন দলের সবাই।

কাতারের এজদান হোটেলে উঠবে বাংলাদেশ দল। সেখানে তিন দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে জামাল-রানাদের। এই তিন দিন হোটেলের জিমনেশিয়াম ও সুইমিং পুল ব্যবহার করতে পারবেন তারা।

এর আগে এই ম্যাচের জন্য ২৭ সদদ্যের প্রাথমিক দল ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তবে এরইমাঝে দুঃসংবাদ শুনতে হয়। করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ডিফেন্ডার মঞ্জুরুর রহমান মানিক ও হাঁটুর ইনজুরির কারণে স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন দলের সঙ্গী হতে পারেননি।

এছাড়া নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচের আগে করোনা পজিটিভ হওয়া কোচ জেমি ডে’ও যেতে পারেননি।

আগামী তিন দিন পর অবশ্য মানিকের আবার করোনা পরীক্ষা করা হবে। ফলাফল যদি পজিটিভ আসে তবে তার পরিবর্তিত ফুটবলারের বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবেন জাতীয় দলের কোচ জেমি ডে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তিস্তা প্রকল্পে প্রযুক্তিগত সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

বিশ্বকাপ বাছাই খেলতে কাতার পৌঁছেছেন জামাল-রানারা

আপডেট সময় ০৮:২৬:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০