ঢাকা ০৬:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফেব্রুয়ারিতে হবে ক্লাব বিশ্বকাপ

আকাশ স্পোর্টস ডেস্ক: 

ক্লাব বিশ্বকাপের নতুন তারিখ ঘোষণা করেছে আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রণ সংস্থা ফিফা। করোনাভাইরাসের কারণে চলতি বছর দোহায় আর অনুষ্ঠিত হচ্ছে না ক্লাব বিশ্বকাপ। তার পরিবর্তে নতুন সূচি অনুযায়ী ২০২১ সালের ১-১১ ফেব্রুয়ারি ক্লাব বিশ্বকাপের আসর অনুষ্ঠিত হবে। এক বিবৃতিতে ফিফা এই ঘোষণা দিয়েছে।

করোনার কারণে পুরো আন্তর্জাতিক ক্রীড়া সূচিই এলোমেলো হয়ে গেছে। ইতোমধ্যেই অলিম্পিক ও ইউরোর মত ফ্ল্যাগশিপ ইভেন্টগুলো স্থগিত করে নতুন তারিখ দেয়া হয়েছে।

ক্লাব বিশ্বকাপে ছয়টি প্রাদেশিক কনফেডারেশনের চ্যাম্পিয়ন ও স্বাগতিক হিসেবে কাতারের আল-দুহাইল ক্লাব অংশ নিবে। গত বছরের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা জেতার কারণে ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে বায়ার্ন মিউনিখ।

২০১৯ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গোকে ফাইনালে পরাজিত করে ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছিল লিভারপুল। ইউরোপের আটটি দলসহ ২৪টি দল নিয়ে ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাটের আসর ২০২১ সালে চীনে অনুষ্ঠিত হবার কথা ছিল। কিন্তু জুন-জুলাইয়ে ইউরো ২০২০ ও এরপর কোপা আমেরিকার নতুন সূচি ঘোষণা করায় ক্লাব বিশ্বকাপের নতুন ফরম্যাটের সূচিও পিছিয়ে যাবে। ২০২২ বিশ্বকাপকে সামনে রেখে ২০১৯ ও ২০২০ আসরের জন্য কাতারকে স্বাগতিক হিসেবে বেছে নেয়া হয়েছিল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ফেব্রুয়ারিতে হবে ক্লাব বিশ্বকাপ

আপডেট সময় ০৮:৩৮:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০