ঢাকা ০১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কবরস্থানে পাওয়া মটকায় গুপ্তধন! এলাকায় হুলস্থূল কাণ্ড

আকাশ জাতীয় ডেস্ক: 

রাজশাহী মহানগরীর উপকণ্ঠে কাঁঠালবাড়িয়া এলাকায় ‘রাধার ভিটা’ নামে একটি কবরস্থানের ভেতর পুরনো আমলের দুটি মটকা (বড় পাত্র) পাওয়া গেছে। মটকা দুটির ভেতরে গুপ্তধন আছে ভেবে ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনাস্থল ঘুরে এসে রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, বুধবার (১৮ নভেম্বর) সকালে পবার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ লোকজন নিয়ে কবরস্থানের সংস্কার কাজ করছিলেন। তখন মাটি খুঁড়তে গিয়ে দুটি পাত্র পাওয়া যায়। এরপর স্থানীয় চেয়ারম্যান থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে যান পুলিশ সদস্যরা।

অন্যদিকে এলাকার উৎসুক নারী-পুরুষ পাত্র দুটি দেখতে মুহূর্তের মধ্যেই সেখানে ভিড় জমান। পরে সবার উপস্থিতিতেই মটকা দুটির ভেতর থেকে মাটি বের করে আনা হয়। এগুলোর ভেতরে কোনো গুপ্তধন পাওয়া যায়নি। মটকা দুটি পোড়া মাটির তৈরি ছিল।

ওসি আরও জানান, মাটি বের করার সময় বড় পাত্রটি ভেঙে গেছে। আর ছোটটি আগে থেকেই ভাঙা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পাত্র দুটি অনেক দিন আগের। কোনোভাবে মাটির নিচে চাপা পড়েছিল। যা দেখে সবাই এর মধ্যে গুপ্তধন আছে বলে হুলস্থূল কাণ্ড বাঁধিয়ে দেয়। পরে খালি পাত্র দেখে সবাই আবার যার যার বাড়ি ফিরে যায় বলেও জানান কাশিয়াডাঙ্গা থানার এই পুলিশ কর্মকর্তা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

কবরস্থানে পাওয়া মটকায় গুপ্তধন! এলাকায় হুলস্থূল কাণ্ড

আপডেট সময় ০৪:৫৩:০২ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২০