ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

ফুটবল দল কিনলেন সানি লিওন

অাকাশ স্পোর্টস ডেস্ক:

এবার ফুটবল দল কিনে নতুন করে আলোচনায় এলেন বলিউডের বহুল আলোচিত অভিনেত্রী সানি লিওন। প্রিমিয়ার ফুটবল সেশন টুতে দল কিনে কোচির দল ‘কেরালা কোবরা’র সহযোগী মালিক হয়েছেন তিনি।

আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে এ টুর্নামেন্ট। সম্প্রতি নিশা নামের এক কন্যা শিশুকে মহারাষ্ট্রের লাতুর গ্রাম থেকে দত্তক নিয়ে দীর্ঘদিন আলোচনায় ছিলেন সানি লিওন। মুম্বাইয়ে উদ্বোধনের পর বেঙ্গালুরুর কোরমঙ্গল ইন্দোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে প্রিমিয়ার ফুটবল সেশন টু’র বাকি ম্যাচ। প্রিমিয়ার ফুটবল আয়োজকরা জানিয়েছেন, ফুটবলের ফাইনাল অনুষ্ঠিত হবে দুবাইতে।

আগামী সেপ্টেম্বর ২৬ থেকে ১ অক্টোবরের মধ্যে ফাইনালের আয়োজন করা হবে। প্রিমিয়ার ফুটবল সেশন টু’র উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন লুই ফিগো, রায়ান গিগস, পল স্কোলস, ক্রেসপো এবং রোনালদিনহোর মতো ফুটবল দুনিয়ার কিংবদন্তিরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিতে টোল নিচ্ছে না ইরান, জানালেন ট্রাম্প

ফুটবল দল কিনলেন সানি লিওন

আপডেট সময় ০২:১৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ সেপ্টেম্বর ২০১৭