ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন যার ডাকে এতদিন আন্দোলন করেছি সেদিন তিনিই আমাকে তাড়িয়ে দিলেন: ইসহাক সরকার আগুন নিয়ে খেলবেন না: হিজবুল্লাহকে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী জাতীয় নির্বাচনের চূড়ান্ত প্রতিবেদন হস্তান্তর করলেন ইইউ’র প্রধান পর্যবেক্ষক মধ্যপ্রাচ্যে শান্তির জন্য রাশিয়া সাধ্যের মধ্যে সবকিছু করবে: পুতিন ফ্যামিলি কার্ড প্রকল্প ভুল সংশোধনীর মাধ্যমে জোরদার হবে: অর্থমন্ত্রী হাতুড়ি দিয়ে পিটিয়ে জামায়াত কর্মীকে হত্যা সংসদে শক্ত প্রভাবের চেষ্টায় এনসিপি, দুর্বল জামায়াত: রুমিন ফারহানা আমেরিকা অপমানিত, ইরান যুদ্ধ থেকে বের হওয়াই এখন বড় চ্যালেঞ্জ: জার্মানি ক্যাম্পাসে গুপ্ত রাজনীতি চায় না শিক্ষার্থীরা : হুইপ বকুল

দুর্দান্ত জয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত ইতালি, জার্মানির কষ্টের জয়

আকাশ স্পোর্টস ডেস্ক: 

প্রায় দ্বিতীয় সারির দল নিয়েও প্রীতি ম্যাচে সহজ জয় তুলে নিল ইতালি। এস্তোনিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

জোড়া গোল করেন ভিনসেনজো গ্রিফো। একটি করে গোল করেন ফেদেরিকো বের্নারদেস্কি ও রিকার্দো ওরসোলিনি।

বুধবার নিজেদের মাঠ স্তাদিও আর্তেমিও ফ্রানচি স্টেডিয়ামে খেলতে নামে ইতালি। আর এনিয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত রইলো দলটি। সবশেষ হেরেছিল পর্তুগালের বিপক্ষে, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর।

করোনাভাইরাস পরিস্থিতিতে বিধি নিষেধের জন্য দলের সঙ্গে যোগ দিতে পারেননি ইতালির বেশ কয়েকজন খেলোয়াড়। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন কোচ রবের্তো মানচিনি।

ম্যাচের ১৪তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। কেভিন লাসানিয়ার কাছ থেকে বল পেয়ে ২৫ গজ দূর থেকে আড়াআড়ি শট নেন গ্রিফো। পোস্টের ভেতর দিকে লেগে জালে জড়ায় বল। পরে ২৭তম মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। গোলটি করেন বের্নারদেস্কি।

বিরতির পর ৭৫তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান গ্রিফো। আর ৮৬তম মিনিটে আরেকটি পেনাল্টি থেকে স্কোর লাইন ৪-০ করেন ওরসোলিনি।

এদিকে অপর ম্যাচে বুধবার লাইপজিগের রেড বুল অ্যারেনায় চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে জার্মানি। ম্যাচের একমাত্র গোলটি করেন লুকা ওয়াল্ডশ্মিট। খেলার ১৩তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে ফ্লোরিয়ানের নেওয়া জোরালো শট গোলরক্ষক ঝাঁপিয়ে ঠেকানোর পর বল পেয়ে গোলমুখে ক্রস বাড়ান ফিলিপ মাক্স। ছুটে গিয়ে বাঁ পায়ের প্লেসিং শটে গোলটি করেন বেনফিকার ফরোয়ার্ড ওয়াল্ডশ্মিট

Tag :
আপলোডকারীর তথ্য

‘বর্তমানে জামায়াতের কথাবার্তা শুনলে মন খারাপ হয়’: সরদার সরফুদ্দিন

দুর্দান্ত জয়ে টানা ২০ ম্যাচে অপরাজিত ইতালি, জার্মানির কষ্টের জয়

আপডেট সময় ০৮:৪৫:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০