ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাজধানীতে দুর্বৃত্তের আগুনে পুড়লো ৭ বাস

আকাশ জাতীয় ডেস্ক:

রাজধানীর শাহবাগ, প্রেসক্লাব, গুলিস্তান, মতিঝিল, নয়াবাজার, ভাটারা ও শাহজাহানপুর এলাকায় ছয়টি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার বলেন, অগ্নিকাণ্ডের প্রথম সংবাদ পেয়েছি ১২টা ৩৫ মিনিটে।

দুপুর ২টা ২৮ মিনিটে নয়াবাজারে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের শেষ খবর পেয়েছি।

তিনি আরও জানান, শাহবাগে আজিজ সুপার মার্কেটের সামনে, প্রেসক্লাবের সামনে, গুলিস্তানে রমনা ভবনের সামনে, মতিঝিলে মধুমিতা সিনেমা হলের সামনে এবং নয়াবাজার ও শাহজাহানপুর এলাকায় মোট ছয়টি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সবগুলোই নির্বাপণ করা হয়েছে। কোনো হতাহতের সংবাদ আমরা এখনো পাইনি।

দুপুর পৌনে ২টার দিকে পল্টন থানার (ওসি) আবু বক্কর সিদ্দিক বলেন, গুলিস্তানে রমনা ভবনের সামনে পল্টন থেকে সদরঘাটগামী ভিক্টর ক্লাসিক গাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিতে পারে। বাসটি যাত্রী বোঝাই ছিল।

অন্যদিকে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মামুন অর রশিদ বলেন, আজিজ সুপার মার্কেটের সামনে একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, প্রেসক্লাবের সামনে ঘাটারচর টু চিটাগাং রোডে চলাচলকারী রজনীগন্ধা পরিবহনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সেখানেও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, ভাটারা এলাকায় একটি বাসে অগ্নিকাণ্ডের খবর পেয়েছি। বারিধারা থেকে দু’টি ইউনিট ঘটনাস্থলে গেছে। এ নিয়ে রাজধানীতে আলাদা স্থানে মোট ৭টি বাসে অগ্নিকাণ্ডের ঘটলো

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাজধানীতে দুর্বৃত্তের আগুনে পুড়লো ৭ বাস

আপডেট সময় ০৩:১৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২০