ঢাকা ০৯:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

কাতার ম্যাচ নিয়ে এখন ভাবছি না: জেমি ডে

আকাশ স্পোর্টস ডেস্ক:   

কাতার বিশ্বকাপ ফুটবল বাছাই পর্বের স্থগিত হওয়া ম্যাচ আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হওয়ার কথা আছে। ফিরতি লেগ খেলার জন্য বাংলাদেশকে আমন্ত্রণ জানিয়েছে কাতার।

যদিও কোনো কিছু এখনো চূড়ান্ত হয়নি। তবে বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে আপাতত কাতার ম্যাচ নিয়ে ভাবতে চাইছেন না।

জাতীয় দলের অনুশীলন শেষে জেমি ডে একথা জানান। তিনি আরও জানান, যদি কাতার ম্যাচে হয়ও সেটার প্রস্তুতি হিসেবে নেপালের বিপক্ষে দুটি ম্যাচ কাজে লাগবে।

জেমি ডে বলেন, ;আমরা কাতার ম্যাচ নিয়ে ভাবছি না। এটা এখনও নিশ্চিত হয়নি বা দুই পক্ষ সমঝোতায়ও পৌঁছায়নি। এ বিষয়ে আলোচনা হয়েছে, কিন্তু আমাদের মূল মনোযোগ নেপালের বিপক্ষে আসন্ন ম্যাচগুলো নিয়ে। এ মুহূর্তে এগুলোই আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি কাতারের বিপক্ষে ম্যাচ হয়, তাহলে অবশ্যই নেপালের বিপক্ষে ম্যাচ দুটি ওই ম্যাচগুলোর জন্য ভালো প্রস্তুতি হবে। কাতারে রওনা দেওয়ার আগে আমরা পুরো খেলার মধ্যে থাকব।

তিনি আরও বলেন, ;আমরা এবার কাতারে খেলতে যাব, এটা কঠিন ম্যাচ হবে। যদি খেলতে হয়, তাহলে এখান থেকে যতটা পারি প্রস্তুতি নিয়ে যাব। প্রস্তুতির জন্য অনেক সময় পাচ্ছি এবং আশা করি, কাতার ম্যাচের আগে কিছু ম্যাচ খেলার সুযোগও পাব আমরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কাতারে শুরু কৃষি আলোকচিত্র প্রতিযোগিতা

কাতার ম্যাচ নিয়ে এখন ভাবছি না: জেমি ডে

আপডেট সময় ০৮:২৮:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২০