ঢাকা ০২:১৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ময়মনসিংহে লাগেজে তরুণীর লাশ

আকাশ জাতীয় ডেস্ক:  

ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় লাগেজ থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গঙ্গাশ্রম এলাকায় ব্রিজের কাছে খয়েরি রঙের একটি লাগেজ থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে নিহতের কোনো পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী জানান, ওই তরুণীর বয়স ৩০ হতে পারে। এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।

নিহত তরুণী শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তার শরীরের বিভিন্ন স্থানে পচন ধরেছে।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গোয়েন্দা পুলিশ সিআইডি ক্রাইমসিন টিম পৌঁছেছে। লাগেজের ভেতর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। লাগেজের ভেতরে ৫টি ইটও পাওয়া গেছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার।

রামগোপালপুর ইউনিয়ন পরিষদের মেম্বার মো. রফিকুল ইসলাম জানান, পরিবারের সদস্যরাই প্রতিবন্ধী তরুণীকে হত্যা করে এখানে মরদেহ ফেলে যেতে পারে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মক্কা-মদিনার মর্যাদার প্রশ্নে আপস করবে না বাংলাদেশ: হুমায়ুন কবির

ময়মনসিংহে লাগেজে তরুণীর লাশ

আপডেট সময় ১২:৪৫:২৭ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২০