ঢাকা ০৯:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মক্কা-মদিনায় হুমকি এলে বাংলাদেশ চুপ থাকবে না: শামা ওবায়েদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সফল পারমাণবিক বিক্রিয়া সম্পন্ন চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর

রোনালদোকে পেয়ে প্রাণ ফিরে পেলেন মোরাতাও

আকাশ স্পোর্টস ডেস্ক:  

বার্সেলোনার বিপক্ষে ম্যাচটি নিয়ে হয়তো এখনও আফসোস করেন আলভারো মোরাতা। গত সপ্তাহে নিজেদের মাঠ তুরিনে হওয়া কাতালান জায়ান্টদের বিপক্ষে ম্যাচটিতে অফসাইডের হ্যাটট্রিক না করলে দলকে হয়তো জয়ের উচ্ছ্বাসে ভাসাতে পারতেন স্প্যানিশ স্ট্রাইকার।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে থাকায় চির প্রতিদ্বন্বী লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। আন্দ্রে পিরলোর দলও হেরে যায় ২-০ গোলে।

অবশেষে ১৯দিন করোনার সঙ্গে যুদ্ধ করে ফিরলেন রোনালদো। যেখানে চলতি সিরি’আ লিগেও জুভেন্টাস পয়েন্ট বিসর্জন দিচ্ছিল সেখানে পর্তুগিজ যুবরাজের রাজকীয় প্রত্যাবর্তনে নিজেদের দুর্দান্ত ফর্মও ফিরে পেলো তুরিনের বুড়িরা।

স্পেজিয়ার বিপক্ষে জ্বলে ওঠলো ইতালিয়ান চ্যাম্পিয়নরা। রোনালদোর জোড়া গোলে ম্যাচটি তারা জিতলো ৪-১ ব্যবধানে। এবার আর অফসাইডের ভুল করেননি মোরাতা। দলের দাপুটে জয়ে গোলের মুখটি খোলেন তিনি।

রোনালদোকে ফিরে পেয়ে যেন আরও বেশি জ্বলে ওঠলেন স্প্যানিশ তারকা। চ্যাম্পিয়নস লিগে ফেরেঙ্কভারোসকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দেওয়া ম্যাচটিতে শুরুর গোল করার পাশাপাশি করলেন জোড়া গোল। ২৮ বছর বয়সী তারকা নিজের দ্বিতীয় গোলটি করেছেন রোনালদোর পাস থেকে। সিআর সেভেন অবশ্য গোলের দেখা পাননি। তবে সতীর্থকে পাশে পেয়ে যেন নিজের প্রাণও ফিরে পেলেন মোরাতা।

ম্যাচ শেষে স্কাই স্পোর্ট ইতালিয়াকে সেই কথায় জানালেন এই স্পেনিয়ার্ড, ‘রোনালদো কি প্রতিনিধিত্ব করে এবং দলে সে কতটুকু ছাপ ফেলে আপনাকে তা আমার বলার দরকার নেই। সে অসাধারণ সতীর্থ। সে সবার সঙ্গে কথা বলে। সবাইকে সাহায্য করে এবং আমাদের দলের সবচেয়ে উল্লেখযোগ্য খেলোয়াড় সে। আমরা সবাই আশা করি, সে ধারাবাহিকভাবে গোল করে যাবে এবং আমাদেরকে শীর্ষে নিয়ে যাবে। ’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আটকে পড়া প্রবাসী বাংলাদেশিদের ভিসার মেয়াদ বাড়ানোর উদ্যোগ

রোনালদোকে পেয়ে প্রাণ ফিরে পেলেন মোরাতাও

আপডেট সময় ০৮:৪১:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০