ঢাকা ০৭:২৭ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

খুলনায় ওয়ার্ড কাউন্সিলর লুৎফা আর নেই

আকাশ জাতীয় ডেস্ক: 

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) ২৯, ৩০ ও ৩১ ওয়ার্ডের সংরক্ষিত আসন ১০ এর কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফা (৫৯) আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

বৃহস্পতিবার (০৫ নভেম্বর) ভোরে রাজধানীর ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

মৃত লুৎফা খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মৃত লুৎফার ছেলে আব্দুল্লাহ আল ফাহাদ বলেন, মা দীর্ঘ দেড় বছর ধরে বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। সম্প্রতি তাকে রাজধানীর ধানমন্ডি জেনারেল অ্যান্ড কিডনি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে ৬ দিন ধরে তিনি নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) ছিলেন। বৃহস্পতিবার ভোরে তিনি মারা যান।

তিনি জানান, মরহুমার ১ম নামাজে জানাজা খুলনা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বাদ জোহর শহীদ হাদিস পার্কে এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ আছর ট্যাংক রোড জামে মসজিদ অনুষ্ঠিত হবে। জানাজা শেষে টুটপাড়া কবরস্থানে দাফন করা হবে।

এদিকে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেত্রকার্মীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

খুলনায় ওয়ার্ড কাউন্সিলর লুৎফা আর নেই

আপডেট সময় ০২:০০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২০